Ayushman Bharat: আয়ুষ্মান কার্ডে e-KYC না করলে বন্ধ হয়ে যাবে চিকিৎসা! ঘরে বসেই এইভাবে করুন আপডেট

Ayushman Card e-kyc update rules: আয়ুষ্মান কার্ডের ই-কেওয়াইসি করতে প্রথমে মোবাইলে আয়ুষ্মান অ্যাপ ইনস্টল করতে হবে। ফেস অথেন্টিকেশনের মাধ্যমে পরিচয় যাচাই করতে চাইলে আধার ফেসআরডি অ্যাপও ইনস্টল করতে হবে। এরপর কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই আবেদন জমা দেওয়া যাবে।

Ayushman Bharat: আয়ুষ্মান কার্ডে e-KYC না করলে বন্ধ হয়ে যাবে চিকিৎসা! ঘরে বসেই এইভাবে করুন আপডেট
প্রতীকী ছবিImage Credit source: Tv9 Marathi

Oct 18, 2026 | 2:37 PM

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat PM-JAY) প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পায়। তবে, এই প্রকল্পের সুবিধা পেতে আয়ুষ্মান কার্ডে থাকা সমস্ত তথ্য সঠিক হওয়া অত্যন্ত জরুরি। নাম, জন্মতারিখ কিংবা লিঙ্গ সংক্রান্ত তথ্য আধার কার্ডে পরিবর্তন হয়ে থাকলে আয়ুষ্মান কার্ডেও সেই তথ্য আপডেট করা প্রয়োজন। অর্থাৎ ই-কেওয়াইসি আপডেট করতে হবে। আর এই কাজ বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে করা সম্ভব। কীভাবে আয়ুষ্মান কার্ডে ই-কেওয়াইসি আপডেট করবেন জেনে নিন

কখন e-KYC করা জরুরি?

আপনার আয়ুষ্মান কার্ডে পুরনো তথ্য থাকলে, কার্ডের ছবি অস্পষ্ট হলে কিংবা আগে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না হয়ে থাকলে ফের তথ্য যাচাইয়ের প্রয়োজন হতে পারে। এই প্রক্রিয়ার মাধ্যমে উপভোক্তার পরিচয় নিশ্চিত করা হয় এবং প্রয়োজনীয় তথ্য সংশোধন করা যায়। তবে প্রত্যেক উপভোক্তার ক্ষেত্রে নতুন করে ই-কেওয়াইসি বাধ্যতামূলক নয়। আগে জমা দেওয়া তথ্য ও যাচাইয়ের অবস্থার উপর নির্ভর করে ই-কেওয়াইসির প্রয়োজনীয়তা এবং যাচাইয়ের পদ্ধতি আলাদা হতে পারে।

কীভাবে করবেন e-KYC?

আয়ুষ্মান কার্ডের ই-কেওয়াইসি করতে প্রথমে মোবাইলে আয়ুষ্মান অ্যাপ ইনস্টল করতে হবে। ফেস অথেন্টিকেশনের মাধ্যমে পরিচয় যাচাই করতে চাইলে আধার ফেসআরডি অ্যাপও ইনস্টল করতে হবে। এরপর কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই আবেদন জমা দেওয়া যাবে।

জেনে নিন পদ্ধতি

  • প্রথমে মোবাইলে আয়ুষ্মান অ্যাপ খুলুন এবং বেনিফিশিয়ারি অপশন নির্বাচন করুন।
  • নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
  • এরপর নিজের রাজ্য, প্রকল্প এবং জেলা নির্বাচন করুন।
  •  উপভোক্তার তথ্য খুঁজতে আধার নম্বর অথবা রেশন কার্ড নম্বর লিখুন।
  • পরিবারের সদস্যদের তালিকা থেকে সংশ্লিষ্ট ব্যক্তির নাম খুঁজে বের করুন।
  • এরপর ই-কেওয়াইসি অথবা রিডু ‘ই-কেওয়াইসি’ বিকল্প নির্বাচন করুন।
  • আধার ওটিপি, ফেস অথেন্টিকেশন অথবা ফিঙ্গারপ্রিন্টের মধ্যে উপলব্ধ যে কোনও একটি পদ্ধতিতে পরিচয় যাচাই করুন।
  • প্রয়োজনীয় তথ্য দিন। অ্যাপে নির্দেশ দেওয়া হলে সরাসরি ছবি তুলতে হবে।
  • সমস্ত তথ্য যাচাই করে সাবমিট অপশনে ক্লিক করুন।

e-KYC না করলে কি বন্ধ হয়ে যাবে চিকিৎসার সুবিধা?

আয়ুষ্মান কার্ডে থাকা তথ্যের সঙ্গে উপভোক্তার পরিচয় সংক্রান্ত নথির অমিল থাকলে হাসপাতালে চিকিৎসার সময় সমস্যা হতে পারে। বিশেষ করে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়ার আগে পরিচয় ও যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।তবে ই-কেওয়াইসি সম্পূর্ণ না হলেই আয়ুষ্মান কার্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে কিংবা চিকিৎসার সুবিধা বন্ধ হয়ে যাবে, এমনটা নয়।

তাই. প্রথমে আয়ুষ্মান অ্যাপে নিজের কার্ডের স্ট্যাটাস পরীক্ষা করুন। কোনও সমস্যা থাকলে প্রয়োজনীয় তথ্য আপডেট করুন। প্রয়োজনে আয়ুষ্মান ভারত প্রকল্পের হেল্পলাইন নম্বর ১৪৫৫৫-তে ফোন করেও বিস্তারিত তথ্য জানতে পারবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us