AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayushman Bharat Scheme: আয়ুষ্মান কার্ড থাকলেও কখন চিকিৎসা পাবেন না? কী বলছে নিয়ম, জানুন

Ayushman Card Free Treatment: আয়ুষ্মান কার্ডে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসার সুযোগ পাওয়া যায়। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল, যেগুলি আয়ুষ্মান ভারতে এনলিস্টেড, সেখানেও নিখরচায় চিকিৎসা পাওয়া যায়। এই স্বাস্থ্য প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন।

Ayushman Bharat Scheme: আয়ুষ্মান কার্ড থাকলেও কখন চিকিৎসা পাবেন না? কী বলছে নিয়ম, জানুন
ফাইল চিত্রImage Credit: TV9 বাংলা
| Updated on: May 24, 2026 | 5:24 PM
Share

কলকাতা: স্বাস্থ্যই সম্পদ। এ কথা সবার জানা। বর্তমানে সময়ের সঙ্গে রোগ যেমন জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে, তেমনই চিকিৎসার খরচও বেড়েছে অনেক। গরিব, নিম্নবিত্ত মানুষদের চিকিৎসার সহায়তার জন্য চালু করা হয়েছে একাধিক স্বাস্থ্য প্রকল্প। এমনই একটি স্বাস্থ্য প্রকল্প হল আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Scheme)। নিখরচায় চিকিৎসা পরিষেবা (Free Treatment) পাওয়া যায় এই প্রকল্পে।

নিখরচায় কত টাকার চিকিৎসা পাওয়া যায়? 

আয়ুষ্মান কার্ডে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসার সুযোগ পাওয়া যায়। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল, যেগুলি আয়ুষ্মান ভারতে এনলিস্টেড, সেখানেও নিখরচায় চিকিৎসা পাওয়া যায়। এই স্বাস্থ্য প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। জটিল রোগের চিকিৎসা থেকে শুরু করে অস্ত্রোপচার করানো যায় আয়ুষ্মান প্রকল্পের অধীনে। এর জন্য এক টাকাও লাগে না।

তবে আয়ুষ্মান ভারত প্রকল্পেরও সীমা রয়েছে। আয়ুষ্মান কার্ডে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। এই লিমিট শেষ হয়ে গেলে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে গেলে, আর নিখরচায় চিকিৎসা পাওয়া যায় না।

একবারই কি পাঁচ লক্ষ টাকা পাওয়া যায়?

অনেকেরই আবার ধারণা, একবারই পাঁচ লক্ষ টাকার ফ্রি ট্রিটমেন্টের সুযোগ পাওয়া যায়। তা কিন্তু নয়। আয়ুষ্মান ভারত কার্ড প্রতি বছর রিনিউ হয়। অর্থাৎ নতুন বছর শুরু হলেই আবার পাঁচ লক্ষ টাকার সুবিধা পাওয়া যায়। যদি কারোর এক বছরের মধ্যে পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে যায় চিকিৎসার জন্য, তাহলে ওই বছরে অন্য কোনও চিকিৎসা করানোর জন্য নিজেকেই খরচ বহন করতে হয়।

বিশেষ অনুমতি-

যদি কারোর চিকিৎসা চলাকালীন আয়ুষ্মান কার্ডের লিমিট শেষ হয়ে যায়, তবে স্বাস্থ্য দফতর থেকে বিশেষ অনুমতি নেওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থা বা রোগের গুরুতরতার উপরে নির্ভর করে অতিরিক্ত আর্থিক সাহায্যের অনুমোদন দেওয়া হয়। এর জন্য সরকারি বা বেসরকারি এমপ্যানেলড হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে যোগাযোগ করতে হয়। সেখান থেকেই বিশেষ অনুমোদন পাওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ও প্রক্রিয়া বুঝিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, আয়ুষ্মান কার্ডের লিমিট ও রিনিউয়াল রাজ্যের নিয়মের উপরে নির্ভর করে। তাই জেলা স্বাস্থ্য দফতর বা হাসপাতালের আয়ুষ্মান হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করা শ্রেয়।

Follow Us