AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indo-Bangladesh Border: বদলের বাংলায় কীভাবে স্মার্ট হচ্ছে বর্ডার? দেখুন কী বলছেন সীমান্তবর্তী গ্রামের মানুষেরা

Indo-Bangladesh Border News: তাঁদের দাবি, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ছিল কার্যত সহজলভ্যই। তৎকালীন শাসকদলের কিছু নেতা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্য করতো এপারে তথা ভারতে আসতে। নিয়মিতই সীমান্তবর্তী গ্রামে ঢুকে হামলা, জমির ফসল লুঠ এসবও চলতো।

Indo-Bangladesh Border: বদলের বাংলায় কীভাবে স্মার্ট হচ্ছে বর্ডার? দেখুন কী বলছেন সীমান্তবর্তী গ্রামের মানুষেরা
কী বলছেন গ্রামের বাসিন্দারা? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 26, 2026 | 10:56 PM
Share

মালদহ: আগেও উঠেছিল আওয়াজ। এবার সরকার বদলাতেই তৃণমূলের বিরুদ্ধে ফুঁসছেন সীমান্তবর্তী গ্রামের মানুষেরা। কাঁটাতারের জন্যে জমি না দিয়ে অনুপ্রবেশ কারীদের সাহায্য করাই শুধু নয়, বছরের পর বছর তৃণমূলের কিছু নেতা বাংলাদেশের উগ্র মৌলবাদী সংগঠনের লোকজনকে এপারে নিয়ে আসতে সাহায্যও করতো, এমনই  বিস্ফোরক দাবি সীমান্তবর্তী গ্রামের মানুষদের। 

তাঁদের দাবি, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ছিল কার্যত সহজলভ্যই। তৎকালীন শাসকদলের কিছু নেতা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্য করতো এপারে তথা ভারতে আসতে। নিয়মিতই সীমান্তবর্তী গ্রামে ঢুকে হামলা, জমির ফসল লুঠ এসবও চলত। ফলে বিপদ থেকে বাঁচতে গ্রাম মানুষরাই নিয়মিত দল বেঁধে পর্যায়ক্রমে রাতও জাগতেন। দা, হাঁসুয়া, লাঠি নিয়ে চলত পাহারা। 

অভিযোগ, উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনের লোকজন, জামাতে ইসলামের সদস্যরা গোপনে সীমান্ত লাগোয়া জঙ্গলময় পথে, কখনও আবার নদী পেরিয়ে ভারতে ঢুকে পড়ত। যেখানে তারকাঁটা নেই সেই সব জায়গায় ছিল অবাধ যাতায়াত। মালদহের এই সব অংশ দিয়ে বাংলাদেশিরা ঢুকে অনায়াসে ছড়িয়ে পড়ত রাজ্য তথা দেশের বিভিন্ন এলাকায়। গ্রামের মহিলারা স্পষ্টতই বলছেন, তখন পুলিশ দেখেও দেখত না। রাজ্যের প্রশাসন সব জেনে বুঝেও ছিল চুপ। 

কিন্তু রাজ্যে সরকার বদলের পরই যেন রাতারাতি বদলে গিয়েছে ছবিটা। এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন সীমান্ত লাগোয়া গ্রামের মানুষরা। আতঙ্ক নেই গ্রামের মহিলাদের মধ্যে। অথচ কিছু দিন আগেও এই সব মহিলারাই রাত জাগতেন আতঙ্কে। জঙ্গলাকীর্ণ সরু পথ যা অনুপ্রবেশকারীরা ব্যবহার করে এসেছে, এখন সেখানে বিএসএফের কড়া নজরদারি। শুধু বিএসএফ নয়, নজরদারি চলছে গোপন ক্যামেরাতেও। রয়েছে অ্যালার্ম। গোলমাল দেখলেই বেজে উঠবে। 

অন্যদিকে সতর্ক রাজ্যের পুলিশও। অনুপ্রবেশ রুখতে বিএসএফের সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করে দিয়েছেন তাঁরাও। সীমান্তে টহল দিচ্ছে বিএসএফ, সীমান্ত লাগোয়া গ্রামের রাস্তায় রাতেও টহল দেয় পুলিশ। রাজ্য ইতিমধ্যেই জমি দিয়ে দিয়েছে। সেই জমিতে স্তম্ভ লাগানোও প্রায় হয়ে গেছে। লাগবে কাঁটাতার। পুরনো কাঁটাতারেরও বদল হচ্ছে। হচ্ছে স্মার্ট বর্ডার। বসছে সিসি ক্যামেরা। সোজা কথায়, বদলের বাংলায় একেবারে বদলে যাচ্ছে গোটা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। 

Follow Us