Complaint Against Bank Employee: ব্যাঙ্কের কর্মী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? কোথায় গিয়ে অভিযোগ করলে কাজ হবে, জেনে রাখুন

Banking News: ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গিয়ে বা ঋণ নিতে কিংবা চেক জমা দিতে গিয়ে অনেক সময়ই ব্যাঙ্কের কর্মীর দুর্ব্যবহারের শিকার হতে হয়। গ্রাহকদের সঙ্গে যদি কোনও কর্মী খারাপ ব্যবহার করেন বা অশ্লীল ভাষা ব্যবহার করেন কিংবা নিজের কাজ করতে অস্বীকার করেন, তাহলে সরাসরি ব্যাঙ্কে বা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে অভিযোগ জানাতে পারেন।  

Complaint Against Bank Employee: ব্যাঙ্কের কর্মী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? কোথায় গিয়ে অভিযোগ করলে কাজ হবে, জেনে রাখুন
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Oct 17, 2026 | 3:33 PM

নয়া দিল্লি:  টাকা তোলা হোক বা অন্য কোনও জরুরি কাজ, ব্যাঙ্কে ছুটতে হয়ই। তবে ব্যাঙ্কে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় অনেককেই। এমন অভিজ্ঞতাও অনেকের হয়েছে যে ব্যাঙ্কে গিয়েছেন, সেখানে কোনও কর্মী দুর্ব্যবহার করেছেন। যদি আপনার অভিজ্ঞতাও এমন হয়, তাহলে চুপ থাকা বা অপমান সহ্য করার প্রয়োজন নেই। আপনি সরাসরি অভিযোগ করতে পারেন। কোথায় গিয়ে অভিযোগ জানাবেন?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গিয়ে বা ঋণ নিতে কিংবা চেক জমা দিতে গিয়ে অনেক সময়ই ব্যাঙ্কের কর্মীর দুর্ব্যবহারের শিকার হতে হয়। গ্রাহকদের সঙ্গে যদি কোনও কর্মী খারাপ ব্যবহার করেন বা অশ্লীল ভাষা ব্যবহার করেন কিংবা নিজের কাজ করতে অস্বীকার করেন, তাহলে সরাসরি ব্যাঙ্কে বা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে অভিযোগ জানাতে পারেন।

কী করবেন?

  • কোনও কর্মী দুর্ব্যবহার করলে, প্রথমেই উচিত ওই ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজারের কাছে অভিযোগ জানানো। লিখিতভাবে অভিযোগ করতে পারেন।
  •  যদি ব্যাঙ্ক ম্যানেজার কোনও পদক্ষেপ না করেন, তাহলে ব্যাঙ্কের রিজিওনাল অফিস বা হেডকোয়ার্টারে অভিযোগ করতে পারেন। ব্যাঙ্কের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা কাস্টমার সার্ভিস নম্বরে ফোন করেও অভিযোগ জানাতে পারেন।
  • এরপরও যদি সুরাহা না হয়, তাহলে সরাসরি রিজার্ভ ব্যাঙ্কে ইমেইল করে বা চিঠি লিখেও অভিযোগ জানাতে পারেন।
Loading...
Unable to load recommendations.
Follow Us