Bangla NewsBusiness Bank Holidays: Banks in India to Remain closed for 16 days in October, Check Complete List to Avoid Harassment
Bank Holiday: অক্টোবরে মাত্র ১৫ দিন ব্যাঙ্ক খোলা থাকবে! কোনদিন গেলে দরকারি কাজ মিটবে?
Bank Holiday List October 2026: অক্টোবর মাসে অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। উৎসবের মরশুম হওয়ায় একাধিক ছুটি রয়েছে এই মাসে। এছাড়া ন্যাশনাল হলিডে-ও রয়েছে। ব্যাঙ্কে কোনও দরকারি কাজ থাকলে, কোন দিন গেলে ব্যাঙ্ক খোলা থাকবে?
নয়া দিল্লি: নতুন মাস পড়তেই প্রকাশিত হল ছুটির তালিকা। অক্টোবর মাসে অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। উৎসবের মরশুম হওয়ায় একাধিক ছুটি রয়েছে এই মাসে। এছাড়া ন্যাশনাল হলিডে-ও রয়েছে। ব্যাঙ্কে কোনও দরকারি কাজ থাকলে, কোন দিন গেলে ব্যাঙ্ক খোলা থাকবে, এখনই তা জেনে নিন-
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া প্রতি মাসের ছুটির তালিকা দেয়, যাকে হলিডে ক্যালেন্ডার বলা হয়। এই মাসের শুরুতেই, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী থাকায় দেশের সমস্ত ব্যাঙ্ক ছুটি থাকবে। আর কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
ছুটির তালিকা-
২ অক্টোবর- মহাত্মা গান্ধী জয়ন্তী
১০ অক্টোবর- মহালয়া উপলক্ষে কলকাতা ও বেঙ্গালুরুতে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ অক্টোবর- মহা সপ্তমী উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৯ অক্টোবর- দশেরা ও মহা নবমী উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২০ অক্টোবর- বিজয়া দশমী/দশেরা উপলক্ষে গ্যাংটক ও ইম্ফল বাদে প্রায় সব শহরেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ অক্টোবর- বিজয়া দশমী/দুর্গাপুজো উপলক্ষে কলকাতা, আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি ও তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২২ ও ২৩ অক্টোবর- দুর্গাপুজো উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ অক্টোবর- লক্ষ্মী পুজো উপলক্ষে অনেক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৯ অক্টোবর- করবা চৌথ উপলক্ষে সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।