Locker-র এক্সট্রা চাবি থাকে না ব্যাঙ্কের কাছে! চাবি হারিয়ে গেলে কী হয় জানেন…

Bank locker key lost: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী, গ্রাহকদের অধিকার রয়েছে স্বচ্ছ 'ব্রেক ওপেন' প্রক্রিয়ার। যদি চাবি হারিয়ে ফেলেন, তাহলে ব্যাঙ্ক গ্রাহকের সামনেই লকার ভাঙবে। একজন নিরপেক্ষ সাক্ষীও উপস্থিত থাকেন এই সময়ে।  

Locker-র এক্সট্রা চাবি থাকে না ব্যাঙ্কের কাছে! চাবি হারিয়ে গেলে কী হয় জানেন...
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

|

May 09, 2026 | 12:31 PM

নয়া দিল্লি: বাড়িতে অতি মূল্যবান জিনিস, বিশেষ করে টাকা ও সোনার গহনা রাখতে ভরসা পান না। তার থেকে ব্যাঙ্কের লকারেই (Bank Locker) এই সমস্ত মূল্য়বান জিনিস রাখা শ্রেয় বলে মনে করেন। তবে এই লকারের চাবি সামলে, গুছিয়ে রাখা অত্যন্ত জরুরি। কারণ ব্যাঙ্কের লকারের চাবি হারিয়ে গেলে, অনেক কাগজপত্রের ঝামেলা থাকে। নানা ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হয়। তাছাড়া খরচও দিতে হয়।

লকারের ক্ষেত্রে ডুয়েল-কন্ট্রোল সিস্টেম অনুসরণ করে ব্যাঙ্কগুলি, গ্রাহকের কাছে চাবি থাকে এবং ব্যাঙ্কের মাস্টার মেকানিজমে চলে। তবে জানলে অবাক হবেন, ব্যাঙ্কের কাছে গ্রাহকদের লকারের স্পেয়ার কি বা অতিরিক্ত চাবি থাকে না।

চাবি হারিয়ে গেলে কী করবেন?

যদি ব্যাঙ্কের লকারের চাবি হারিয়ে যায়, তাহলে ব্যাঙ্ক-কে ফর্মালি জানাতে হবে। অধিকাংশ ব্যাঙ্কই লিখিত চিঠি জমা দিতে বলে রেকর্ড রাখার জন্য। গ্রাহকরা পুলিশে অভিযোগ জানাতে পারেন এবং এফআইআর কপি ব্যাঙ্কে জমা দিতে হবে। এগুলি সাধারণত ব্যাঙ্কের নীতির উপরে নির্ভর করে।

কীভাবে লকার খোলা হয়?

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী, গ্রাহকদের অধিকার রয়েছে স্বচ্ছ ‘ব্রেক ওপেন’ প্রক্রিয়ার। যদি চাবি হারিয়ে ফেলেন, তাহলে ব্যাঙ্ক গ্রাহকের সামনেই লকার ভাঙবে। একজন নিরপেক্ষ সাক্ষীও উপস্থিত থাকেন এই সময়ে।

ব্যাঙ্ক লকার ভেঙে, নতুন লক বসানোর পরই একমাত্র গ্রাহকরা ফের ওই লকার ব্যবহার করতে পারেন। সাধারণত ব্যাঙ্কের তরফ থেকেই নির্দিষ্ট দিন ধার্য করে দেওয়া হয়। ওই দিন টেকনিশিয়ার আসেন। যদি ব্যাঙ্কের লকারে যুগ্ম হোল্ডার থাকেন, তাহলে দুইজনকেই উপস্থিত থাকতে হবে ওই সময়ে। লকার ভাঙার খরচ আইনত গ্রাহকদেরই দিতে হয়।

যদি কোনও গ্রাহক লকারের ভাড়া না দেন বা অন্য ফি বাকি থাকে কিংবা আইনত কোনও বিধিনিষেধ থাকে, তাহলে লকারের অ্যাক্সেস গ্রাহককে দিতে অস্বীকার করতে পারে ব্যাঙ্ক।

Follow Us