
যে হারে দাম বাড়ছে স্মার্টফোনের (Smartphone), তাতে কম বাজেটে ভালো ফিচার্স সমেত মোবাইল পাওয়া দুষ্কর। তবে এমন অনেক ফোনও আছে, যার পারফরম্যান্সও ভালো, আবার ব্যাটারি লাইফও দুর্দান্ত। যদি আপনার মোবাইল কেনার পরিকল্পনা থাকে এবং বাজেট ২০ হাজার টাকা হয়, তাহলে রইল এমন ৫টি ৫জি (5G) ফোনের খোঁজ, যাতে আপনি প্রয়োজনীয় সব ফিচার্স পাবেন। আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকাও হবে না।
ভিভো অত্যন্ত বিশ্বাসযোগ্য মোবাইল কোম্পানি। ৬.৭৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি আছে এর স্ক্রিনের, যা ধুলো ও জল-নিরোধক।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ টার্বো প্রসেসর আছে। ৮জিবির LPDDR4x র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ডুয়েল ক্যামেরা সেটআপ আছে এই ফোনে। ৫০ এমপির সোনি IMX852 মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা আছে। সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।
৭২০০ এমএএইচের ব্যাটারি আছে, যাতে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাওয়া যায়। অ্যান্ড্রয়েড ১৬-এ চলে এটি। ২ বছরের ওএস আপডেট এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যায় এই ফোনে।
এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ১.৫কে ওলেড ডিসপ্লে (OLED display) আছে। রয়েছে ডলবি ভিশন সাপোর্ট। মিডিয়াটেকেক ৭৩০০ আল্ট্রা প্রসেসর আছে। ৮ জিবি LPDDR4X র্যাম (RAM) ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। কর্নিং গোরিলা গ্লাস ধুলোবালি ও ওয়াটার রেসিস্টেন্সও।
তিনটে ক্যামেরা আছে ফোনে। ৫০এমপি সোনি এলআইটি-৬০০ (50MP Sony LYT-600) মেইন ক্যামেরা, ৮এমপি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেলের মাক্রো ক্যামেরা। সামনে থাকবে ২০ মেগাপিক্সেলের শুটার ক্যামেরা। ৫৫০০ এমএএইচের দীর্ঘ ব্যাটারি (5500mAh battery) থাকবে। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকবে। ৩ বছরের ওসি আপডেট ও ৪ বছরের সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে।
রিয়েলমি-র এই ফোনে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে (Full HD+ AMOLED display) আছে। এটিও ডাস্ট এবং ওয়াটার রেজিসটেন্স স্ক্রিন। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা প্রসেসর আছে। ৮জিবির LPDDR4X র্যাম (RAM) এবং ২৫৬ জিবির ইউএফএস ৩.১ স্টোরেজ আছে।
এই ফোনে ডুয়েল ক্যামেরা আছে। ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে। সামনে ১৬ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স৪৮০ (Sony IMX480) শুটার ক্যামেরা আছে।
এই ফোনে ৭ হাজার এমএএইচের ব্যাটারি আছে। ৮০ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে। অ্যান্ড্রয়েড ১৫-এ চলে এই ফোন। ৩ বছরের ওএস আপডেট এবং ৪ বছরের সিকিউরিটি প্য়াচ পাওয়া যাবে।
এই ফোনে ৬.৭৮ ইঞ্চির এফএইচডি প্লাস ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। কর্নিং গোরিলা গ্লাস আছে। স্টিরিও স্পিকারের সুবিধাও আছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসরে চলে এই ফোন, যাতে ৮জিবির Sony IMX480 র্যাম ও ২৫৬ জিবির স্টোরেজ আছে।
এই ফোনো ডুয়েল ক্যামেরা সেটআপ আছে। একটি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের সোনি IMX682-র এবং আরেকটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা আছে। সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
৫৫০০ এমএএইচের ব্যাটারি আছে। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে। অ্যান্ড্রয়েড ১৫ দিয়ে পরিচালিত এই ফোন।
টেকনো পোভা ৭ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্টেন্স। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর আছে। ৮ জিবির LPDDR5 র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ আছে।
ডুয়েল ক্যামেরা আছে ফোনে। ৬৪ মেগাপিক্সেলের সোনি IMX682 মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে। সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
৬ হাজার এমএএইচের ব্যাটারি আছে। ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা আছে। অ্যান্ড্রয়েড ১৫-এ চলে। ২ বছরের সিকিউরিটি প্যাচ গ্য়ারান্টি পাওয়া যাবে।