Adani Group: গুজরাটে বড় ঘোষণা, প্রতি ঘণ্টায় ৫ কোটি টাকা খরচ করতে চলেছেন গৌতম আদানি

Adani Group: এই বিনিয়োগের মধ্যে সিংহভাগই খরচ হবে গ্রিন এনার্জি পার্ক তৈরি করতে। এটিই নাকি মহাকাশ থেকে দৃশ্যমান হবে। ২৫ বর্গ কিলোমিটার জুড়ে ৩০ গিগাওয়াট ক্ষমতা সহ এই গ্রিন এনার্জি পার্ক তৈরি হবে বলে খবর।

Adani Group: গুজরাটে বড় ঘোষণা, প্রতি ঘণ্টায় ৫ কোটি টাকা খরচ করতে চলেছেন গৌতম আদানি
গৌতম আদানি (ফাইল ছবি)Image Credit source: Twitter

Jan 10, 2024 | 3:44 PM

মহা ধুমধাম করে শুরু হয়ে গিয়েছে গুজরাট ভাইব্রেন্ট। বাণিজ্য সম্মেলনে ইতিমধ্যেই টাটা গ্রুপ থেকে শুরু করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, সবাই বড় বড় ঘোষণা করে ফেলেছে। এরইমধ্যে সম্মেলনের প্রথমদিনেই বড় চমক দিয়েছেন গৌতম আদানি। তিনি এমন ঘোষণা করেছেন যাতে শুধু গুজরাটেই নয়, সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। গত বছরের তুলনায় এ বছর প্রায় চার গুণ বিনিয়োগের ঘোষণা করেছেন। তাতেই সাড়া পড়ে গিয়েছে বাণিজ্য মহলে। সূত্রের খবর, গুজরাটে প্রতি ঘণ্টায় প্রায় ৫ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছেন গৌতম আদানি। এমনকি, গৌতম আদানি যে প্রকল্পে কাজ করছেন তার দৃশ্য মহাকাশ থেকেও দেখা যাবে বলে জানা যাচ্ছে।

এদিকে হিন্ডেনবার্গ মামলায় সেবি-র তদন্তে হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট। তাতেই যেন স্বস্তির হাওয়া আদানি গ্রুপে। ফের নতুন ফর্মে দেখা যাচ্ছে গৌতম আদানিকে। গ্রুপের সব কোম্পানিকে পুরনো ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন পুরোদমে। একইসঙ্গে বিদেশি বিনিয়োগ টানতেও কষছেন নিত্যনতুন ছক। গিয়েছেন ইউরোপেও। ইতিমধ্য়েই আবার তিনি তাঁর ছেলেকে তাঁর প্রিয় কোম্পানি আদানি পোর্ট অ্যান্ড এসইজেডের ম্যানেজিং ডাইরেক্টর করে দিয়েছেন। দায়িত্ব নিয়েই তিনি আবার তামিলনাড়ুতে বড় বিনিয়োগের ঘোষণা করে দিয়েছেন।

২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা

এরইমধ্যে বুধবার গুজরাটে ২ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা করেছেন গৌতম আদানি। যার সরলীকরণ করলে দেখা যাবে গুজরাটে প্রতি ঘণ্টায় প্রায় ৫ কোটি টাকা বিনিয়োগ করবে তাঁর সংস্থা। আসলে, গৌতম আদানি বলেছেন যে তিনি ৫ বছরে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন। এর মানে তাঁরা প্রতি বছর গড়ে ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। প্রতি মাসে এই বিনিয়োগ গড়ে ৩৩৩ কোটি টাকারও বেশি। একদিনে বিনিয়োগ হবে ১১১ কোটি টাকার বেশি। এটি প্রতি ঘন্টায় রূপান্তরিত হলে, এই বিনিয়োগ প্রায় ৫ কোটি টাকা হবে।

সূত্রের খবর, এই বিনিয়োগের মধ্যে সিংহভাগই খরচ হবে গ্রিন এনার্জি পার্ক তৈরি করতে। এটিই নাকি মহাকাশ থেকে দৃশ্যমান হবে। ২৫ বর্গ কিলোমিটার জুড়ে ৩০ গিগাওয়াট ক্ষমতা সহ এই গ্রিন এনার্জি পার্ক তৈরি হবে বলে খবর। এই নয়া উদ্যোগ নিয়ে এখন জোর চর্চা গুজরাটের অন্দরে। 

Follow Us