Petrol Diesel Price Hike: আরও ২০ টাকা বাড়বে পেট্রোল-ডিজেলের দাম? চাঞ্চল্যকর দাবি

petrol diesel increase by 20 rupees: সোমবার নতুন করে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ২ টাকা ৬১ পয়সা এবং  ২ টাকা ৭১ পয়সা করে বেড়েছে। তারপরও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ও হিন্দুস্তান পেট্রোলিয়াম জানিয়েছে, তারা এখনও বিপুল ক্ষতির ভার বহন করে চলেছে।

Petrol Diesel Price Hike: আরও ২০ টাকা বাড়বে পেট্রোল-ডিজেলের দাম? চাঞ্চল্যকর দাবি
আরও দাম বাড়ছে জ্বালানির?Image Credit source: PTI

|

May 25, 2026 | 2:31 PM

নয়া দিল্লি: এবার শুধু সামান্য মূল্যবৃদ্ধি নয়, মুদ্রাস্ফীতির (Inflation) আশঙ্কা গৃহস্থের ঘরে ঘরে। রান্নাঘরে ইতিমধ্যেই চাপ বেড়েছে। পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike) বাড়তেই শাক-সবজি, ভোজ্য তেল থেকে শুরু করে দুধ-পাউরুটির মতো নিত্য় প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েছে। আজ আবার নতুন করে লিটার প্রতি প্রায় তিন টাকা করে দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। দুই সপ্তাহে সাড়ে সাত টাকা দাম বেড়েছে। তবে এক্সপার্টরা বলছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির দৌড় এখানেই শেষ হবে না। আরও দাম বাড়তে পারে। 

সোমবার নতুন করে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ২ টাকা ৬১ পয়সা এবং  ২ টাকা ৭১ পয়সা করে বেড়েছে। তারপরও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ও হিন্দুস্তান পেট্রোলিয়াম জানিয়েছে, তারা এখনও বিপুল ক্ষতির ভার বহন করে চলেছে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি হলেও, এতদিন তাদের যে ক্ষতি হয়েছে বিশ্ব বাজার থেকে চড়া দামে ক্রুড তেল কিনতে, তাই এই ক্ষতিপূরণ হতে আরও সময় লাগবে।

কত টাকা দাম বাড়তে পারে?

আগের যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে এবং বর্তমানে জ্বালানি কেনা ও তার বিক্রয়মূল্যের মধ্যে ফারাক মেটাতে ভারতে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ২৮ থেকে ৩৩ টাকা বাড়ানো উচিত। এক্সপার্টরা বলছেন, আজকের মূল্যবৃদ্ধির পরও অয়েল মার্কেটিং সংস্থাগুলির বিগত কয়েক মাসের ক্ষতিপূরণ করার জন্য অন্তত লিটার প্রতি ২০ টাকা বাড়ানো দরকার।  

একধাক্কায় এতটা মূল্যবৃদ্ধি করা রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে অসম্ভব। তবে ধাপে ধাপে মূল্যবৃদ্ধি অসম্ভব নয়। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর, বিগত ৭৪ দিন ধরে বিশ্ব বাজারে ক্রুড তেলের দাম বেড়েছে, তবুও অয়েল মার্কেটিং সংস্থাগুলি দাম বাড়ায়নি পেট্রোল-ডিজেলের। ১৫ মে প্রথম জ্বালানির দাম বাড়ানোর ঘোষণা করা হয়, ততদিনে অয়েল মার্কেটিং সংস্থাগুলির ১.২ লাখ কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে।

পরপর চারবার মূল্যবৃদ্ধিতে অয়েল মার্কেটিং সংস্থাগুলির মাত্র ৭ থেকে ১১ শতাংশ ক্ষতিপূরণ হয়েছে। তবে যেহেতু বিশ্ব বাজারে ক্রুড তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছে, তাই জ্বালানির দাম কমতে পারে এই ক্ষতিপূরণ হওয়ার পর।

Follow Us