
কলকাতা : BSNL ব্যবহারকারীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত এই কোম্পানিটি এবার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বেশ কিছু রিচার্জ প্ল্যান। একদিকে যেমন পাওয়া যাবে প্রতিদিন ৩ জিবি ডেটা, তেমনই ৭০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে এই প্ল্যানে। এর পাশাপাশি এই টেলিকম কোম্পানিটি ৩৬৫ দিনের মেয়াদের একটি প্যাকেজও দিচ্ছে, যাতে আপনি পেতে পারেন আনলিমিটেড কলিং(Unlimited Calling)-এর সুবিধাও।
কী কী সুবিধে পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যানে ?
সম্প্রতি নিজেদের এক্স হ্যান্ডলে এই অফারের ঘোষণা করেছে BSNL । এই প্ল্যানের মধ্যে এক বছরের জন্য গ্রাহকরা পাবেন প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট, ১০০ টি ফ্রি এসএমএস, আনলিমিটেড ফোনে কথা বলার সুযোগ। এই প্ল্যান মোট ৩৬৫ দিন বা এক বছরের জন্য উপলব্ধ থাকবে। এই প্যাকেজের সঙ্গেই দিচ্ছে বিআইটিভির একটি ফ্রি সংস্করণ, যার মাধ্যমে ৩৫০ বা তারও বেশি টিভি চ্যানেল দেখতে পারবেন। এই ফিচার দর্শকরা পেতে চলেছেন বিনামূল্যে। অর্থাৎ, আপনি কোনও আলাদা সাবস্ক্রিপশন না নিয়েই বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম উপভোগ করতে পারবেন।
One recharge. Zero worries.
With BSNL ₹2799 plan, stay connected for an entire year without the hassle of monthly recharges.
Recharge smart via #BReX 👉 https://t.co/SpaVXw85OI#BSNLIndia #StayConnected #YearlyPlan #UnlimitedCalls #RechargePlan #3GB #perday @CMDBSNL… pic.twitter.com/5jldn6HDPV
— BSNL India (@BSNLCorporate) April 17, 2026
এই প্ল্যানের দাম কত?
এক্সে (X Handle) প্রকাশিত পোস্ট অনুযায়ী, BSNL মাত্র ২,৭৯৯ টাকার বিনিময়ে এই পরিষেবা দিতে চলেছে। বছরে একবার ২,৭৯৯ টাকা দিয়ে রিচার্জ করলেই ৩৬৫ দিনের জন্য উপরোক্ত পরিষেবাগুলি পাবেন গ্রাহকরা। এই বাজারে অন্য টেলিকম সংস্থার ৩ জিবি/দিন (3 gb data per day) ডেটার খরচ এর থেকে অনেকটাই বেশি। জিও (JIO) যেখানে প্রতি ৮৪ দিনের রিচার্জ প্ল্যানে দাম নেয় ১,১৯৯ টাকা, সেখানে ১ বছর হলে জিওর রিচার্জের সেই অঙ্কের সংখ্যাটা কত, তা আশা করে নেওয়া যায়।
হঠাৎ এই ঘোষণার কারণ কী?
শোনা গিয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) এই রাষ্ট্রীয় সংস্থার প্রভূত উন্নতি করিয়েছেন। মোট ২৯ হাজার কোটি টাকার একটু বেশি টাকা দেওয়া হয়েছে তাদের। শেষ কিছু মাসে বেশ কিছু লক্ষ গ্রাহক ব্যবহার বেড়েছে । বেসরকারি প্ল্যানগুলির তুলনায় BSNLএর প্ল্যান অনেকটাই কমদামি। তাই এই প্ল্যানগুলি নিয়ে আগ্রহ দেখা গিয়েছে গ্রাহকদের মধ্যে। ট্রাই (TRAI) জানিয়েছে মার্চ মাসেও নতুন অনেক ব্যবহারকারী যুক্ত হয়েছে BSNL এ। এই রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানির মোট গ্রাহক সংখ্যা ৯ কোটি ২০ লক্ষেরও বেশি। শোনা গিয়েছে, এই মুহূর্তে BSNL-এর কোনও ৫জি পরিষেবা চালু হয়নি। তবে খুব শীঘ্রই, ৫জি পরিষেবা শুরু করতে পারে BSNL।