BSNL Recharge: ২৮ দিন ২ GB করে ডেটা, দাম মাত্র ৫১ টাকা! কীভাবে পাবেন BSNL এর এই দুর্দান্ত অফার?

Mobile Recharge: বর্তমানে দেশের টেলিকম বাজারে নানা বেসরকারি সংস্থা যেমন জিও, এয়ারটেল, ভি প্রতিযোগিতায় অনেক এগিয়ে। তাই এই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান ভাল করতে ও আরও গ্রাহক বাড়ানোর আশায় এত কম দামি প্ল্যান বের করেছে সংস্থাটি। পাশাপাশি দেশজুড়ে নিজেদের 4G নেটওয়ার্ক সম্প্রসার করার কাজও করছে BSNL।

BSNL Recharge: ২৮ দিন ২ GB করে ডেটা, দাম মাত্র ৫১ টাকা! কীভাবে পাবেন BSNL এর এই দুর্দান্ত অফার?
ফাইল ছবিImage Credit source: TV9 Network

|

Nov 29, 2026 | 1:11 PM

কলকাতা: কম খরচে মোবাইল রিচার্জ করতে চান? তাহলে আপনার জন্য সুখবর নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL। মাত্র ৫১ টাকার একটি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান চালু করছে BSNL। এই প্ল্যানে মিলবে প্রতিদিন ২ জিবি ইন্টারনেট, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি এসএমএস।

এই ৫১ টাকার প্ল্যানে কী কী সুবিধা রয়েছে?

BSNL এর এই ৫১ টাকার প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের পরিষেবা পাবেন। অর্থাৎ, প্রতিদিনের খরচ মাত্র ১ টাকা ৮২ পয়সা। প্রতিদিন ২ জিবি হিসেবে ২৮ দিনে ডেটা পাবেন ৫৬ জিবি। এর সঙ্গেই রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০টি মেসেজ পাঠানোর সুযোগ। এর সঙ্গেই রয়েছে আরও একটি প্ল্যান, যার দাম মাত্র ১ টাকা। এখানে আগের মতো সব সুবিধাই পাবেন খালি প্রতিদিন ইন্টারনেট পাবেন ২ জিবির বদলে ১ জিবি। এটি ২৪ দিনের প্ল্যান, ২৮ দিনের নয়। এর সঙ্গে রয়েছে ১০৭ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে আছে ২০ দিনের জন্য মোট ৩ জিবি ইন্টারনেট ডেটা ও মোট ২০০ মিনিট ভয়েস কলিংয়ের সুবিধা।

কেন এত কম দামে প্ল্যান আনছে BSNL?

বর্তমানে দেশের টেলিকম বাজারে নানা বেসরকারি সংস্থা যেমন জিও, এয়ারটেল, ভি প্রতিযোগিতায় অনেক এগিয়ে। তাই এই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান ভাল করতে ও আরও গ্রাহক বাড়ানোর আশায় এত কম দামি প্ল্যান বের করেছে সংস্থাটি। পাশাপাশি দেশজুড়ে নিজেদের 4G নেটওয়ার্ক সম্প্রসার করার কাজও করছে BSNL। কম দামের রিচার্জ প্ল্যানের মাধ্যমে নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে ও 4G পরিষেবা ব্যবহারে উৎসাহিত করে এই ধরণের অফারের প্রধান উদ্দেশ্য।

বিশেষ সতর্কতা-

এই প্ল্যান কিন্তু একটি FRC প্ল্যান বা First Recharge Coupon প্ল্যান। এর অর্থ শুধুমাত্র নতুন গ্রাহকরাই এই রিচার্জের সুবিধা পাবেন। যাঁরা ইতিমধ্যেই BSNL এর গ্রাহক, তাঁরা এই সুবিধা পাবেন না। ৫১ টাকা, ১ টাকা, ১০৭ টাকা – এর মধ্যে কোনও প্ল্যানটিই পুরোনো গ্রাহকদের জন্য নয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us