AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSNL Recharge Plan: মাসে মাসে রিচার্জের আর ঝামেলা নেই, একবার রিচার্জেই এক বছরের বেশি ভ্যালিডিটি দিচ্ছে BSNL

BSNL Recharge Plan: আগে এই দামের প্ল্যানে অর্থাৎ ২৩৯৯ টাকার রিচার্জে ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত। বর্তমানে আরও ৪৭ দিন অতিরিক্ত ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ এক বছরের পরিষেবার সঙ্গে প্রায় দেড় মাসের অতিরিক্ত পরিষেবা পাওয়া যাচ্ছে একই খরচে।

BSNL Recharge Plan: মাসে মাসে রিচার্জের আর ঝামেলা নেই, একবার রিচার্জেই এক বছরের বেশি ভ্যালিডিটি দিচ্ছে BSNL
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Aug 27, 2026 | 12:24 PM
Share

নয়া দিল্লি: মোবাইল ছাড়া এখন জীবন অচল। আর মোবাইলকে সচল রাখতে দরকার রিচার্জের।  তবে প্রতি মাসে মোবাইল রিচার্জ করার ঝামেলা, বারবার ‘রিচার্জ এক্সপায়ার’ নোটিফিকেশন—এসব নিয়ে অনেকেই বিরক্ত থাকেন। সেই গ্রাহকদের জন্য এবার সুখবর। দীর্ঘমেয়াদি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। একবার রিচার্জ করলেই ১৩ মাসেরও বেশি সময় ধরে কলিং ও ইন্টারনেট পরিষেবা উপভোগ করা যাবে।

 রিচার্জ প্ল্যান-

বিএসএনএল (BSNL)-এর এই প্রিপেইড প্ল্যানের দাম ২,৩৯৯ টাকা। এই প্ল্যানের সবচেয়ে বড় বিশেষত্বই হল এর দীর্ঘ ভ্যালিডিটি। অফার অনুযায়ী গ্রাহকরা এক রিচার্জে মোট ৪১২ দিনের ভ্যালিডিটি পাবেন।

সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, আগে এই দামের প্ল্যানে অর্থাৎ ২৩৯৯ টাকার রিচার্জে ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত। বর্তমানে আরও ৪৭ দিন অতিরিক্ত ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ এক বছরের পরিষেবার সঙ্গে প্রায় দেড় মাসের অতিরিক্ত পরিষেবা পাওয়া যাচ্ছে একই খরচে।

প্রতিদিন ২জিবি হাই-স্পিড ডেটা-

শুধু দীর্ঘ ভ্যালিডিটিই নয়, ডেটা প্ল্যান বেশ আকর্ষণীয়। ২,৩৯৯ টাকার এই রিচার্জে প্রতিদিন ২জিবি করে হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। ভিডিয়ো দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার কিংবা অনলাইন গেম খেলা—দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারের জন্য এই ডেটা কাজে লাগবে।

থাকছে আনলিমিটেড কলিং ও এসএমএসের সুবিধা-

এই প্ল্যানে দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধাও রয়েছে। পাশাপাশি প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস (SMS) পাওয়া যাবে।

১২ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অফার-

তবে এই ৪১২ দিনের ভ্যালিডিটির অফারটি সীমিত সময়ের জন্য দেওয়া হচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই রিচার্জের সুবিধা পাওয়া যাবে।

Follow Us