Gmailusername: পুরনো Gmail ইউজারনেম এবার বদলে ফেলুন সহজেই, রইল ধাপে-ধাপে সেই পদ্ধতি

তবে ইচ্ছেমতো বারবার Gmail আইডি পরিবর্তন করা যাবে না। Google-এর নিয়ম অনুযায়ী, নতুন Gmail অ্যাড্রেস তৈরি করার ক্ষেত্রে ১২ মাসের ব্যবধান রাখতে হবে। একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনবার নতুন Gmail অ্যাড্রেস তৈরি করা যাবে। অর্থাৎ, পুরনো ঠিকানাসহ মোট চারটি Gmail অ্যাড্রেস ব্যবহারের সুযোগ থাকবে।

Gmailusername: পুরনো Gmail ইউজারনেম এবার বদলে ফেলুন সহজেই, রইল ধাপে-ধাপে সেই পদ্ধতি
জিমেইলImage Credit source: Tv9 Bangla

Nov 01, 2026 | 1:12 PM

অনেকেই ছোটবেলায় শখ করে কিংবা মজার ছলে Gmail অ্যাকাউন্ট খোলার সময় এমন কিছু ইমেল আইডি তৈরি করেছিলেন, যা এখন পেশাগত জীবনে ব্যবহার করতে গিয়ে অস্বস্তিতে পড়তে হয়। কারও ইমেল আইডিতে রয়েছে অদ্ভুত ডাকনাম, কারও আবার পুরনো কোনও মজার শব্দ বা জন্মসালের উল্লেখ। ফলে চাকরির আবেদন থেকে শুরু করে অফিসের গুরুত্বপূর্ণ কাজে সেই ইমেল আইডি দিতে অনেকেই ইতস্তত বোধ করেন। এবার সেই সমস্যার সমাধানে নতুন সুবিধা এনেছে Google। পুরনো Gmail অ্যাকাউন্ট বন্ধ না করেই বদলে ফেলা যাবে ইমেল অ্যাড্রেস।

নতুন এই সুবিধার ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো নতুন Gmail ইউজারনেম বেছে নিতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হল, এর জন্য নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। পুরনো ইমেল, ছবি, মেসেজ, Google Drive-এর ফাইল কিংবা অন্যান্য তথ্যও হারিয়ে যাবে না।

কীভাবে বদলাবেন Gmail আইডি?

Gmail অ্যাড্রেস পরিবর্তন করতে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে।

1. প্রথমে কম্পিউটার বা মোবাইল থেকে myaccount.google.com/google-account-email ওয়েবসাইটে যান।

2. নিজের Google অ্যাকাউন্টে লগ ইন করুন।

3. এরপর ‘Personal Info’ বিভাগে ক্লিক করুন।

4. সেখানে ‘Email’ অপশনে গিয়ে ‘Google Account Email’ নির্বাচন করুন।

5. এবার ‘Change Google Account Email’ অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

6. নিজের পছন্দমতো নতুন Gmail ইউজারনেম লিখুন। তবে সেই নামটি আগে থেকে অন্য কারও ব্যবহার করা চলবে না।

7. এরপর ‘Change Email’ এবং ‘Yes, Change Email’ অপশনে ক্লিক করে নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

পুরনো ইমেল আইডির কী হবে?

নতুন Gmail অ্যাড্রেস চালু হলেও পুরনোটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে না। সেটি বিকল্প ইমেল অ্যাড্রেস হিসেবে থেকে যাবে। অর্থাৎ, পুরনো এবং নতুন দু’টি ঠিকানাতেই কেউ মেল পাঠালে তা একই ইনবক্সে জমা হবে। Google-এর বিভিন্ন পরিষেবা, যেমন Gmail, YouTube, Google Maps এবং Drive-এ পুরনো কিংবা নতুন—দু’টি ঠিকানা দিয়েই লগ ইন করা যাবে।

রয়েছে কিছু শর্তও

তবে ইচ্ছেমতো বারবার Gmail আইডি পরিবর্তন করা যাবে না। Google-এর নিয়ম অনুযায়ী, নতুন Gmail অ্যাড্রেস তৈরি করার ক্ষেত্রে ১২ মাসের ব্যবধান রাখতে হবে। একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনবার নতুন Gmail অ্যাড্রেস তৈরি করা যাবে। অর্থাৎ, পুরনো ঠিকানাসহ মোট চারটি Gmail অ্যাড্রেস ব্যবহারের সুযোগ থাকবে।

Google জানিয়েছে, নতুন আইডি পরিবর্তনের আগে প্রয়োজনীয় তথ্য ব্যাকআপ করে রাখা ভাল। বিশেষ করে Chromebook ব্যবহারকারী এবং বিভিন্ন থার্ড-পার্টি ওয়েবসাইটে ‘Sign in with Google’ সুবিধা ব্যবহারকারীদের সতর্ক থাকা প্রয়োজন। কারণ, ইমেল অ্যাড্রেস বদলানোর পরে কিছু অ্যাপের সেটিংস নতুন করে ঠিক করতে হতে পারে।

তবে মনে রাখতে হবে, প্রত্যেকের অ্যাকাউন্টে এই সুবিধা একসঙ্গে চালু নাও হতে পারে। Google অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে ‘Change Google Account Email’ অপশনটি দেখা যাচ্ছে কি না, তা পরীক্ষা করেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us