
– সৌরভ চক্রবর্তী
কলকাতা: অফিসের গোপন নথি তৈরি হোক, বা ব্যক্তিগত ইমেল —প্রতিদিনের কাজে এখন আমাদের নির্ভরতা বাড়ছে চ্যাটজিপিটি (ChatGPT), গুগল জেমিনি (Gemini) বা মাইক্রোসফট কোপাইলটের (Copilot) মতো ফ্রি এআই টুলের ওপর। কিন্তু বিনা মূল্যের এই পরিষেবাগুলো ব্যবহার করতে গিয়ে আমরা কি নিজের অজান্তেই ব্যক্তিগত বা অফিসের গুরুত্বপূর্ণ তথ্য বিপদের মুখে ফেলছি?
সাইবার বিশেষজ্ঞদের মতে, ফ্রি এআই প্ল্যাটফর্মগুলোতে ডিফল্টভাবে ‘ডেটা শেয়ারিং’ বা ‘মডেল ট্রেনিং’ অপশনটি চালু থাকে। অর্থাৎ, আপনি এআই-কে যা লিখছেন বা যে ফাইল আপলোড করছেন, ভবিষ্যতে এআই মডেলকে আরও উন্নত করার কাজে তা ব্যবহৃত হতে পারে। এমনকি মান যাচাইয়ের জন্য কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সংস্থার মানব-পরীক্ষকরাও (Human Reviewers) সেই চ্যাট পড়তে পারেন। ফলে কোনোভাবে ডেটা ব্রিচ (Data Breach) হলে বড়সড় বিপদ ঘটতে পারে।
ডেটা শেয়ারিং আটকাতে কোন প্ল্যাটফর্মে কী সেটিংস বদলাবেন?
আপনার চ্যাট যাতে এআই-এর প্রশিক্ষণে ব্যবহৃত না হয়, তার জন্য এখনই নিচের সেটিংসগুলো বন্ধ করুন:
১. গুগল জেমিনি (Google Gemini):
২. চ্যাটজিপিটি (ChatGPT):
৩. মাইক্রোসফট কোপাইলট (Microsoft Copilot):
ফ্রি এআই ব্যবহার কি আদৌ নিরাপদ বা সুপারিশযোগ্য?
বিশেষজ্ঞদের মত অনুযায়ী, সাধারণ পড়াশোনা, খসড়া তৈরি বা ব্যক্তিগত কাজের জন্য সেটিংস বদলে ফ্রি এআই ব্যবহার করা যেতে পারে। তবে অফিসের গোপন নথি, আর্থিক হিসাব, পাসওয়ার্ড, রোগীর তথ্য বা ক্লায়েন্টের ব্যক্তিগত ডেটা ফ্রি এআই-তে আপলোড করা একেবারেই উচিত নয়।কারণ, সেটিংস বন্ধ করার পরও পুরনো চ্যাটগুলো সম্পূর্ণ মুছে যায় না এবং নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে সার্ভারে জমা থাকে। তাই কর্পোরেট বা পেশাদার কাজের ক্ষেত্রে সর্বদা এন্টারপ্রাইজ-গ্রেড পেইড এআই (যেখানে জিরো ডেটা রিটেনশন বা এনক্রিপশন চুক্তি থাকে) ব্যবহার করা উচিত। আর ফ্রি ভার্সন ব্যবহার করলে যে কোনও ফাইল বা লেখা পেস্ট করার আগে নাম, ফোন নম্বর, ঠিকানা বা প্রতিষ্ঠানের পরিচয় মুছে (Anonymize করে) নেওয়াই বুদ্ধিমানের কাজ।