
নয়া দিল্লি: রিলায়েন্স জিয়োর বাম্পার অফার। আনলিমিটেড ৫জি ডেটা দিচ্ছে রিলায়েন্স জিয়ো (Reliance Jio)। তাও আবার মাত্র ১৫ টাকায়। যাদের বেশি ইন্টারনেট খরচ হয়, তাদের জন্য এই রিচার্জ প্যাক দুর্দান্ত।
অন্যান্য ডেটা অ্যাড অন প্যাকে যেখানে নির্দিষ্ট ইন্টারনেট ডেটা দেওয়া হয়, সেখানেই রিলায়েন্স জিয়ো মাত্র ১৫ টাকায় আনলিমিটেড ৫জি ডেটা প্যাক চালু করেছে। ২৪ ঘণ্টার জন্য আনলিমিটেড হাই স্পিড ইন্টারনেট দেওয়া হবে এই রিচার্জে। এই সময়ের মধ্যে যত ইচ্ছা ইন্টারনেট ব্যবহার করা যাবে। ভিডিয়ো দেখা থেকে শুরু করে অনলাইন গেমিং, বড় কোনও ফাইল ডাউনলোড, এমনকী বাড়ি বসে কাজের জন্যও এই ডেটা প্য়াক আদর্শ।
মনে রাখতে হবে, এই রিচার্জ করার জন্য গ্রাহকের ফোন ৫জি এনেবেলড হতে হবে এবং যে অঞ্চলে থাকবেন, সেখানে ৫জি নেটওয়ার্ক থাকবে।