AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Credit Card Blocked: কেনাকাটার সময়ই ব্লক ক্রেডিট কার্ড? কী করবেন জেনে নিন

Credit Card UnBlock Rules: বিভিন্ন কারণে ব্যাঙ্ক আপনার ক্রেডিট কার্ড ব্লক হয়ে যেতে পারে। তবে, আনব্লকের প্রক্রিয়ার আগে প্রথমে জেনে নিতে হবে, কী কী কারণে আপনার ক্রেডিট কার্ডটি ব্লক করতে পারে ব্যাঙ্ক? আর সঙ্গে সঙ্গে আপনার কার্ড কীভাবে আনব্লক করবেন? কী কী করতে হবে জেনে নিন।

Credit Card Blocked: কেনাকাটার সময়ই ব্লক ক্রেডিট কার্ড? কী করবেন জেনে নিন
ক্রেডিট কার্ডImage Credit: Pexel
| Updated on: May 24, 2026 | 3:20 PM
Share

নয়া দিল্লি: ক্রেডিট কার্ড (Credit Card) দিয়ে অনেকেই কেনাকাটা করেন। কিন্তু, কখনও এরকম হয়েছে, কোনও কিছু কিনতে গিয়ে দেখলেন আপনার কার্ড কাজ করছে না বা কার্ড ব্লক (Credit Card Block) হয়ে গিয়েছে? এরকম হয়তো অনেককেই অপ্রস্তুতের মধ্যে পড়তে হয়। বিভিন্ন কারণে ব্যাঙ্ক আপনার ক্রেডিট কার্ড ব্লক হয়ে যেতে পারে। কিন্তু, সঙ্গে সঙ্গে আপনার কার্ড কীভাবে আনব্লক করবেন? কী কী করতে হবে জেনে নিন।

তবে, আনব্লকের (Credit Card Unblock) প্রক্রিয়ার আগে প্রথমে জেনে নিতে হবে, কী কী কারণে আপনার ক্রেডিট কার্ডটি ব্লক করতে পারে ব্যাঙ্ক?

  • যদি আপনার কার্ড চুরি হয়ে যায়, তাহলে কার্ড ব্লক করে দেওয়া হয়
  • অবৈধ লেনদেনের ক্ষেত্রে কার্ড ব্লক হয়ে যাবে
  • পেমেন্ট যদি ঠিকঠাক না দেওয়া হয়, তাহলে কার্ড ব্লক হতে পারে
  • সময়মতো ঋণ পরিশোধ না করলে সমস্যা হবে
  • পিন দিতে কোনও সমস্যা হলে আপনার ক্রেডিট কার্ড ব্লক হয়ে যাবে
  • কেওয়াইসি নিয়ে সমস্যা হলে ক্রেডিট কার্ড ব্লক হয়ে যাবে

কার্ড ব্লক হলে কী করবেন?

ব্যাঙ্কের মেসেজ ও অ্যালার্ট পরীক্ষা করুন

ক্রেডিট কার্ড প্রদানকারী সংস্থার পাঠানো SMS, ইমেল এবং অ্যাপ নোটিফিকেশন ভালোভাবে নজর রাখুন। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাঙ্ক কার্ড ব্লক হওয়ার কারণ স্পষ্টভাবে জানিয়ে দেয়।

মোবাইল বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগ-ইন করুন

অনেক ব্যাঙ্ক মোবাইল অ্যাপ বা নেট ব্যাঙ্কিংয়ের কার্ডস বিভাগ থেকে সঙ্গে সঙ্গে ক্রেডিট কার্ড আনব্লক করার সুবিধা দেয়। আপনার ব্যাঙ্কে এই সুবিধা থাকলে সহজেই লগ-ইন করে কার্ড আনব্লক করতে পারবেন। পাশাপাশি কার্ড কেন ব্লক হয়েছিল, সেটাও জানতে পারবেন, যাতে ভবিষ্যতে এমন সমস্যা এড়ানো যায়।

বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দিন

যদি বকেয়া বিল, ক্রেডিট লিমিট ছাড়ানো বা নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দেওয়ার কারণে আপনার ক্রেডিট কার্ড সাময়িকভাবে ব্লক হয়ে থাকে, তাহলে দ্রুত সমস্ত বকেয়া মিটিয়ে দিন। এতে শুধু কার্ড আনব্লকই হবে না, অতিরিক্ত সুদ দেওয়ার হাত থেকেও বাঁচবেন। সাধারণত বকেয়া মিটিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক করে দেয়।

কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন

ব্যাঙ্কের কাস্টমার সাপোর্ট টিমে ফোন করুন এবং প্রয়োজনীয় যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করুন। সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে, কার্ড পুনরায় চালু করার আগে ব্যাঙ্ক সাম্প্রতিক কেনাকাটা সম্পর্কে নিশ্চিত হতে চাইতে পারে।

নতুন কার্ডের আবেদন করুন

যদি জালিয়াতি, কার্ডের ক্ষতি বা মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে কার্ড স্থায়ীভাবে ব্লক হয়ে যায়, তাহলে দ্রুত নতুন কার্ডের জন্য আবেদন করুন। একইভাবে, ক্রেডিট কার্ড হারিয়ে গেলে অভিযোগ জানানোর পর নতুন কার্ড নেওয়ার প্রক্রিয়া শুরু করা উচিত।

Follow Us