AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA Hike: হোলির আগেই বেতন বাড়বে ১০ হাজার টাকা! সরকারি কর্মীদের জন্য বড় খবর

Salary Hike: মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতেই সরকারি কর্মীদের জন্য বছরে দুইবার মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করে। জানুয়ারি ও জুলাই মাসে বেতন বৃদ্ধি হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীনে ক্যাবিনেট ডিএ বৃদ্ধির ঘোষণা করে। এর আগে গত অক্টোবরে ৩ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল।

DA Hike: হোলির আগেই বেতন বাড়বে ১০ হাজার টাকা! সরকারি কর্মীদের জন্য বড় খবর
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Mar 07, 2025 | 2:18 PM
Share

নয়া দিল্লি: সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। অষ্টম পে কমিশন তো তৈরি হচ্ছে, তার মধ্যেই আবার বেতন বাড়ার খবর। হোলির আগেই বাড়তে পারে বেতন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করা হতে পারে।

চলতি মাসেই ১৪ তারিখ হোলি। সূত্রের খবর, তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে সরকার। জানুয়ারি-জুন মাসের সাইকেলে বেতন বৃদ্ধির ঘোষণা করা হবে। রিপোর্ট অনুযায়ী, ২ শতাংশ ডিএ বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতেই সরকারি কর্মীদের জন্য বছরে দুইবার মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করে। জানুয়ারি ও জুলাই মাসে বেতন বৃদ্ধি হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীনে ক্যাবিনেট ডিএ বৃদ্ধির ঘোষণা করে। এর আগে গত অক্টোবরে ৩ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল।

এবার ডিএ ঘোষণা হলে, সরকার ২ শতাংশ ডিএ বাড়াতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ডিএ ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশে পৌঁছবে।

কত বেতন বাড়বে?

যদি কেন্দ্রীয় সরকার ২ শতাংশ ডিএ বৃদ্ধি করে, তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, যাদের বেসিক বেতন ১৮ হাজার টাকা হয়, তবে প্রতি মাসে ৩৬০ টাকা করে বেতন বাড়বে। যাদের মাসিক বেতন ৩০ হাজার টাকা হয় এবং বেসিক বেতন ১৮ হাজার টাকা হয়, তবে ডিএ বাবদ অতিরিক্ত ৯৯০০ টাকা পাবেন।

Follow Us