SIP Investment Plan: মাসে ৭০০ টাকার SIP নাকি ২১ হাজার টাকার SIP, কোথায় বিনিয়োগে রিটার্ন বেশি?
Daily SIP VS Monthly SIP Investment: সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP হল এমন একটি বিনিয়োগ পদ্ধতি, যেখানে নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট অঙ্কের টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়। মাসিক এসআইপি-র ক্ষেত্রে একবারই বড় বিনিয়োগ করতে হবে।ডেইলি SIP-তে প্রতিদিন একটি নির্দিষ্ট অঙ্কের টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়।

নয়া দিল্লি: বিনিয়োগে (Investment Plan) সবথেকে জনপ্রিয় মাধ্যম হল এসআইপি (SIP)। তবে শুধু বিনিয়োগ করলেই হবে না, কীভাবে বিনিয়োগ করছেন, সেটাও গুরুত্বপূর্ণ। তার উপর নির্ভর করছে মেয়াদ শেষে রিটার্ন (SIP Return) কত মিলবে। অনেকের মনেই প্রশ্ন থাকে, প্রতিদিন অল্প অল্প করে SIP করলে বেশি লাভ হবে, নাকি মাসে একবার বড় অঙ্কের SIP করলে বেশি রিটার্ন পাওয়া যায়। ধরা যাক, প্রতিদিন ৭০০ টাকা SIP এবং প্রতি মাসে ২১ হাজার টাকার SIP, কোন বিনিয়োগে লাভ বেশি জেনে নেওয়া যাক।
মাসিক SIP কী?
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP হল এমন একটি বিনিয়োগ পদ্ধতি, যেখানে নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট অঙ্কের টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়। মাসিক এসআইপি-র ক্ষেত্রে একবারই বড় বিনিয়োগ করতে হবে।
ডেইলি SIP কী?
ডেইলি SIP-তে প্রতিদিন একটি নির্দিষ্ট অঙ্কের টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়। এই পদ্ধতিতে তিনি অল্প অল্প করে বিনিয়োগ করার সুযোগ পাবেন।
কোন SIP-তে রিটার্ন বেশি?
বিনিয়োগের অঙ্ক: ৭০০ টাকা বিনিয়োগের মেয়াদ: ২০ বছর বার্ষিক রিটার্ন: ১২ শতাংশ
সেক্ষেত্রে ২০ বছরে ৭০০ টাকার প্রতিদিনের SIP-তে মোট বিনিয়োগের পরিমাণ হচ্ছে প্রায় ৫১ লক্ষ ১০ হাজার টাকা। রিটার্ন পেতে পারেন প্রায় ১ কোটি ৬২ লক্ষ টাকা। ফলে মেয়াদ শেষে আপনি পেতে পারেন প্রায় ২ কোটি ১৩ লক্ষ টাকা।
মাসিক SIP-এর হিসাব
মাসিক বিনিয়োগ: ২১ হাজার টাকা বিনিয়োগের মেয়াদ: ২০ বছর বার্ষিক রিটার্ন: ১২ শতাংশ
২০ বছরে ২১ হাজার টাকার মাসিক SIP-তে মোট বিনিয়োগের পরিমাণ হবে ৫০ লক্ষ ৪০ হাজার টাকা। রিটার্ন পেতে পারেন প্রায় ১ কোটি ৫৯ লক্ষ টাকা। ফলে মেয়াদ শেষে আপনি হাতে পাবেন প্রায় ২ কোটি ৯ লক্ষ টাকা।
হিসাব অনুযায়ী, এটা স্পষ্ট যে ২০ বছর ধরে প্রতিদিন ৭০০ টাকা SIP করলে মেয়াদ শেষে রিটার্ন বেশি পাবেন। আর মাসিক বিনিয়োগে রিটার্নের পরিমাণটা একটু কম হবে। সেক্ষেত্রে, এসআইপি-তে প্রতিদিন বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে, অবশ্যই কোথাও বিনিয়োগের জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
