AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stock Market Crash: দালাল স্ট্রিটে শুধু হাহাকার, ডুবে গেল বিনিয়োগকারীদের ১.৩ লক্ষ কোটি টাকা! কার জন্য এই রক্তপাত?

Share Market Fall: সবথেকে বড় ক্ষতির মুখে পড়েছে ইনফোসিস, তাদের নিফটি সূচক ৭.৭৬ শতাংশ পতন হয়েছে, টিসিএসের শেয়ার ৫.৭৪ শতাংশ পতন হয়েছে। টেক মাহিন্দ্রার শেয়ারে ৪.৬০ শতাংশ পতন হয়েছে। এইচসিএলটেকের শেয়ারে ৩.৮৪ শতাংশ পতন হয়েছে।

Stock Market Crash: দালাল স্ট্রিটে শুধু হাহাকার, ডুবে গেল বিনিয়োগকারীদের ১.৩ লক্ষ কোটি টাকা! কার জন্য এই রক্তপাত?
ফাইল চিত্রImage Credit: Getty Image
| Updated on: Jun 19, 2026 | 2:02 PM
Share

মুম্বই: রক্তগঙ্গা বয়ে গেল দালাল স্ট্রিটে। লাগাতার পাঁচদিন শেয়ার মার্কেটের (Share Market) সূচক ইতিবাচক থাকলেও, আজ বাজার খুলতেই হুড়মুড়িয়ে নামল ধস (Share Market Crash)। শুক্রবার  সকালে শেয়ার বাজার খুলতেই তথ্য প্রযুক্তি সেক্টরগুলির স্টকে ব্যাপক ধস নামে। রাতারাতি কয়েক ঘণ্টার মধ্যে বিনিয়োগকারীদের প্রায় দুই লক্ষ কোটি টাকা ডুবে গিয়েছে।

দুপুর ১২টা ১৫-এ বিএসই সেনসেক্স (BSE Sensex)  সূচক ছিল ৭৬,৬৩০.৪ অঙ্কে। একধাক্কায় ৭৭৯.৯৪ পয়েন্ট পতন হয়। অন্যদিকে এনএসই নিফটি৫০ (NSE Nifty50)-ও ২১২.২০ পয়েন্ট পতন হয়ে ২৩,৯৫৫.৮০ সূচকে নেমে এসেছে। নিফটি ২৪ হাজার সূচকের নীচেই রয়েছে।

কেন হঠাৎ এই বিরাট পতন?

শেয়ার বাজারে হঠাৎ এই পতনের পিছনে রয়েছে আইটি সংস্থা অ্যাক্সেনচার (Accenture)। তারা বিনিয়োগ নিয়ে সতর্কবার্তা দিতেই ভারতের সফটওয়ার এক্সপোর্টারদের বৃদ্ধির গতি ধীর হওয়ার আশঙ্কা তৈরি হয়।  একে একে সমস্ত তথ্য প্রযুক্তি সংস্থা, যেমন ইনফোসিস, টিসিএসের শেয়ারে পতন হতে শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই সেনসেক্স লিস্টেড কোম্পানিগুলির ১.৩৫ লাখ কোটি টাকা উধাও হয়ে যায় টেকনোলজি সংস্থাগুলির শেয়ার ব্যাপক হারে বিক্রি হয়ে যাওয়ায়।

কার ক্ষতি হল, কার লাভ হল?

সবথেকে বড় ক্ষতির মুখে পড়েছে ইনফোসিস, তাদের নিফটি সূচক ৭.৭৬ শতাংশ পতন হয়েছে, টিসিএসের শেয়ার ৫.৭৪ শতাংশ পতন হয়েছে। টেক মাহিন্দ্রার শেয়ারে ৪.৬০ শতাংশ পতন হয়েছে। এইচসিএলটেকের শেয়ারে ৩.৮৪ শতাংশ পতন হয়েছে। এছাড়া এম অ্যান্ড এম, টাটা স্টিল, হিন্দুস্তান ইউনিলিভার ও এসবিআইয়ের শেয়ারেও ব্যাপক পতন হয়েছে।

সেখানেই আবার এনটিপিসি-র শেয়ারের সূচক ১.৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারতী এয়ারটেল, বাজাজ ফিন্যান্স, সান ফার্মা, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার সূচকও ইতিবাচক রয়েছে।

Follow Us