DGCA Airport Rules: এয়ারপোর্টে এই জায়গাগুলিতে কখনও ছবি-ভিডিয়ো তুলবেন না, আজীবন বিমানে চড়া নিষিদ্ধ হয়ে যেতে পারে!
airport photography rules: ডিজিসিএ-র গাইডলাইন অনুযায়ী, যদি কোনও ব্যক্তি এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে তাদের নাম ডিজিসিএ-র নো ফ্লাই লিস্টে যোগ করা হতে পারে। এমনটা হলে ওই যাত্রী সাময়িকভাবে বা আজীবনের জন্য বিমানে ওঠা বন্ধ হয়ে যেতে পারে।

নয়া দিল্লি: এয়ারপোর্টে গিয়ে অনেকেই ছবি তুলতে, ভিডিয়ো বানাতে ভালোবাসেন। তবে আপনার এই সাময়িক আনন্দই বড় বিপদ ডেকে আনতে পারে। এমনকী, আপনার মোবাইল বাজেয়াপ্ত হতে পারে বা আজীবন বিমানে চড়া বন্ধ হয়ে যেতে পারে। সম্প্রতি ডিজিসিএ (DGCA) নতুন নিয়ম এনেছে বিনা অনুমতিতে ছবি ও ভিডিয়ো তোলা নিয়ে। কী সেই নিয়ম জানেন?
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বিমানবন্দরে ছবি ও ভিডিয়ো রেকর্ড করার নিয়মে পরিবর্তন করেছে নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখে। যাতে শত্রুরা বিমানবন্দরের নিরাপত্তা ব্য়বস্থা, নজরদারি সিস্টেম ও বিমানবন্দরের অপারেশন জানতে না পারে, তার জন্যই এই নিয়ম তৈরি করা হয়েছে।
যদি কেউ এই নিয়ম ভঙ্গ করেন, তাহলে জরিমানা, মোবাইল বা রেকর্ডিং ডিভাইস বাজেয়াপ্ত হতে পারে। এমনকী নো-ফ্লাই লিস্টেও পাঠানো হতে পারে।
ডিজিসিএ-র নিয়ম-
ডিজিসিএ জানিয়েছে, এবার থেকে
- সিকিউরিটি চেক পয়েন্ট
- বোর্ডিং গেট
- রানওয়ে বাস
- এয়ারক্রাফ্ট হ্য়ান্ডেলিং জ়োন
- বিমানবন্দরের অ্যাপ্রন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ছবি বা ভিডিয়ো তোলা যাবে না।
নো-ফ্লাই লিস্ট-
ডিজিসিএ-র গাইডলাইন অনুযায়ী, যদি কোনও ব্যক্তি এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে তাদের নাম ডিজিসিএ-র নো ফ্লাই লিস্টে যোগ করা হতে পারে। এমনটা হলে ওই যাত্রী সাময়িকভাবে বা আজীবনের জন্য বিমানে ওঠা বন্ধ হয়ে যেতে পারে।
বিমানবন্দরে কি কোথাও ছবি তোলা যাবে না?
নিয়ম মেনে বিমানবন্দরের বেশ কিছু জায়গায় ছবি তোলা যায়। তবে যদি কোথাও রেস্ট্রিক্টেড হিসাবে চিহ্নিত করা থাকে বা বিমানবন্দরের কর্মী-আধিকারিকরা ছবি তুলতে বারণ করেন, তাহলে সঙ্গে সঙ্গে রেকর্ডিং বন্ধ করা উচিত এবং প্রয়োজনে সেই ছবি বা ভিডিয়ো ডিলিট করে দেওয়া উচিত।
