
নয়া দিল্লি: চাকরিজীবী যারা, তারা প্রভিডেন্ট ফান্ডের গুরুত্ব কতটা, জানেন। পিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে ইউএএন। চাকরি বদল করলেও, প্রভিডেন্ট ফান্ড একটাই থাকে। তবে অনেক সময়ই দেখা যায় যে চাকরি বদল করলে, নতুন পিএফ অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। এতে পরবর্তী সময়ে টাকা তুলতে সমস্যা হয়। যদি আপনারও একাধিক পিএফ অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, তাহলে আপনি সহজেই কয়েকটা ক্লিকে পিএফ অ্যাকাউন্ট মার্জ (EPFO Account Merge) বা একত্রীকরণ করতে পারেন।
যদি একটিই পিএফ অ্যাকাউন্ট থাকে, তাহলে সমস্ত সঞ্চয় এক জায়গাতেই থাকবে। এতে ব্যালেন্স ট্র্যাক করতেও সুবিধা হয়। টাকা তোলা বা আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হয় না।
একাধিক পিএফ অ্যাকাউন্ট মার্জ করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি-
এই কাজ করলেই পুরনো ইপিএফ অ্যাকাউন্টের টাকা নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। সাধারণত ২০ দিন সময় লাগে ভেরিফিকেশন হয়ে টাকা ট্রান্সফার হতে। মার্জ হয়ে গেলে, পুরনো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।
এছাড়া আপনি ইপিএফও-তে ইমেইল করেও একটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার আবেদন জানাতে পারেন। ইমেইলে দুটি ইউএএন ডিটেইল দিয়ে পুরনো ইউএএন ডিঅ্যাক্টিভেট করার আবেদন জানাতে হবে। তারপর অ্যাকাউন্টের টাকা ট্রান্সফারের আবেদন জানাতে হবে।