EPFO: বিয়ের জন্য PF অ্যাকাউন্ট থেকে টাকা তুলছেন? কতবার টাকা তুলতে পারবেন, জেনে নিন

EPF Withdraw: চাকরিজীবীদের ভবিষ্যতের তহবিল হল প্রভিডেন্ট ফান্ড। সাধারণত অবসরের পরই এই ফান্ড থেকে টাকা তোলা হয়। তবে জরুরি পরিস্থিতিতে আর্থিক সাহায্যের জন্যও পিএফ থেকে টাকা তোলার অপশন পাওয়া যায়।

EPFO: বিয়ের জন্য PF অ্যাকাউন্ট থেকে টাকা তুলছেন? কতবার টাকা তুলতে পারবেন, জেনে নিন
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Mar 15, 2025 | 11:30 AM

নয়া দিল্লি: সামনেই বিয়ে? প্রচুর খরচ। কুল পাচ্ছেন না কীভাবে টাকা বেরিয়ে যাচ্ছে। হঠাৎ যদি হাতে কিছু টাকার প্রয়োজন পড়ে, তবে ধারদেনা করার প্রয়োজন নেই। আপনি চাকরিজীবী হলে, নিজের পিএফ অ্যাকাউন্ট থেকেই টাকা তুলতে পারেন। তবে বারবার কি পিএফের টাকা তোলা যায়?

চাকরিজীবীদের ভবিষ্যতের তহবিল হল প্রভিডেন্ট ফান্ড। সাধারণত অবসরের পরই এই ফান্ড থেকে টাকা তোলা হয়। তবে জরুরি পরিস্থিতিতে আর্থিক সাহায্যের জন্যও পিএফ থেকে টাকা তোলার অপশন পাওয়া যায়। চিকিৎসার জন্য বা বিয়ের খরচ কিংবা বাড়ি তৈরি করার জন্য পিএফের টাকা তোলা যায়। তবে সেক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম আছে।

যদি আপনার পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হয়, তবে কিছু শর্ত থাকে। যদি বাড়ি তৈরি বা চিকিৎসার জন্য টাকা তুলতে চান, তবে সেক্ষেত্রে ফান্ডের আংশিক অর্থ তোলা যায়। যদি বিয়ের জন্য টাকা তোলেন, সেক্ষেত্রেও একটি নির্দিষ্ট অঙ্কই তোলারই অনুমোদন দেয় ইপিএফও।

কতবার টাকা তোলা যায়?

যদি আপনি নিজের বিয়ের জন্য টাকা তুলতে চান, তবে একবারই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। আবার কিছু ক্ষেত্রে আপনি একাধিকবার টাকা তুলতে পারেন। ধরুন, আপনি নিজের ভাই-বোন বা ছেলে-মেয়ের বিয়ের জন্য টাকা তুলতে চান, তবে একাধিকবার টাকা তোলা যায়। ধাপে ধাপে মোট তিনবার টাকা তুলতে পারবেন। তবে এক্ষেত্রেও একটা শর্ত রয়েছে। বিয়ের জন্য টাকা তুলতে চাইলে পিএফ অ্যাকাউন্ট অন্তত ৭ বছরের হতে হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us