PF-র নিয়মে বিরাট বদল, এবার জমা টাকার ৯০ শতাংশ টাকাই তুলে নিতে পারবেন!

EPFO Rules Change: সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান (SWP) চালু করার প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত ইপিএফ সদস্যরা তাদের সঞ্চিত প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ-এর টাকা একবারে সম্পূর্ণ তুলে নেওয়ার পরিবর্তে, পর্যায়ক্রমে কিস্তিতে তুলতে পারবেন।

PF-র নিয়মে বিরাট বদল, এবার জমা টাকার ৯০ শতাংশ টাকাই তুলে নিতে পারবেন!
ফাইল চিত্র।Image Credit source: Getty Image

|

Nov 19, 2026 | 7:08 PM

নয়া দিল্লি: চাকরিজীবীদের জন্য বিরাট খবর। বড় পরিবর্তন এল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPFO) নিয়মে। কেন্দ্রীয় সরকার পিএফের আংশিক টাকা তোলার প্রক্রিয়াকে আরও সহজ করল। এবার অবসর নেওয়া বা চাকরি ছাড়ার সঙ্গে সঙ্গেই ৯০ শতাংশ পিএফ ব্যালেন্স তুলে নেওয়া যাবে।

৯০ শতাংশ পর্যন্ত টাকা তোলা যাবে-

নতুন নিয়ম অনুযায়ী, পিএফ অ্যাকাউন্ট হোল্ডার বা গ্রাহকরা যারা ৫৫ বছর বয়সের মধ্যে অবসর নেবেন কিংবা চাকরি ছেড়ে দেবেন, তারা পিএফে জমা রাখা টাকার ৯০ শতাংশ পর্যন্ত সঙ্গে সঙ্গে তুলে নিতে পারবেন।

এর পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান (SWP) চালু করার প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত ইপিএফ সদস্যরা তাদের সঞ্চিত প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ-এর টাকা একবারে সম্পূর্ণ তুলে নেওয়ার পরিবর্তে, পর্যায়ক্রমে কিস্তিতে তুলতে পারবেন।

সহজভাবে বলতে গেলে, এবার পিএফ ফান্ডকে নিয়মিত এবং নির্দিষ্ট আয়ের উৎসে রূপান্তরিত করা যাবে। এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, যদি কোনও পিএফ সদস্য চাকরি করার সময়ই মারা যান, তবে তাঁর মনোনীত ব্যক্তি অর্থাৎ নমিনি অবশিষ্ট অর্থ তুলে নিতে পারবেন। চাইলে তিনি এসডব্লিউপি-এর অধীনে মাসিক কিস্তিতেও পিএফের টাকা গ্রহণ করতে পারবেন।

১০ শতাংশ ব্যালেন্স রাখলেই হবে-

পিএফের অবসরকালীন ফান্ডেও বড় পরিবর্তন আনা হয়েছে। মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুসারে, এবার পিএফ অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। অর্থাৎ এবার থেকে পিএফ অ্যাকাউন্টে ন্যূনতম ১০ শতাংশ ব্যালেন্স থাকলেই তা যথেষ্ট হবে। সহজ কথায়, আগে গ্রাহকরা পিএফ অ্যাকাউন্ট থেকে জমা টাকার সর্বাধিক ৭৫ শতাংশ তুলতে পারতেন। বাকি ২৫ শতাংশ টাকা অবসরকালীন ফান্ড হিসাবে জমা থাকত। এখন নির্দিষ্ট কিছু শর্তে, পিএফ অ্যাকাউন্ট থেকে জমা টাকার ৯০ শতাংশ পর্যন্ত তোলা যাবে।

চাকরি হারালেও দ্রুত টাকা তোলার সুবিধা-

ইপিএফও কর্তৃপক্ষ আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। কোনও ইপিএফও সদস্য যদি চাকরি খোয়ান, তাহলে তাদের  পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না। টাকা তোলার ক্ষেত্রে যোগ্য সময়সীমা সোজা ১২ মাস থেকে কমিয়ে, দুই মাস করা হয়েছে।

কোন কাজের জন্য টাকা তোলা যাবে?

একাধিক কারণে পিএফ অ্য়াকাউন্ট থেকে আংশিক টাকা তোলা যেতে পারে।

  • চিকিৎসা: শর্তাবলী সাপেক্ষে নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য টাকা তোলা যাবে।
  • শিক্ষা: নিজের বা সন্তানের শিক্ষার জন্য টাকা তোলা করা যাবে।
  • বিবাহ: নিজের অথবা পরিবারের কোনও সদস্যের বিয়ের জন্য টাকা তোলা যাবে।
  • বাড়ি: বাড়ি বা জমি কেনার জন্য, গৃহঋণ পরিশোধ করার জন্য, অথবা বাড়িটি রং বা মেরামত করার জন্য টাকা তোলা যেতে পারে।
Loading...
Unable to load recommendations.
Follow Us