FASTag Rules Change: প্রতি বছর রিনিউ নয়, বদলে যাচ্ছে ফাস্ট্যাগের নিয়ম, কী কী পরিবর্তন আসছে?

FASTag Renewal Rules: নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর ফাস্ট্যাগ ফের পুনর্নবীকরণ বা রিনিউ করা যাবে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সংশোধিত নিয়মের লক্ষ্য হল যোগ্য সুবিধাভোগীদের জন্য জাতীয় সড়কের টোল ব্যবস্থা আরও সহজ, স্বচ্ছ করে তোলা হচ্ছে।

FASTag Rules Change: প্রতি বছর রিনিউ নয়, বদলে যাচ্ছে ফাস্ট্যাগের নিয়ম, কী কী পরিবর্তন আসছে?
ফাইল ছবিImage Credit source: TV9 Bharatvarsh

Oct 02, 2026 | 2:20 PM

নয়া দিল্লি: বদলে যাচ্ছে ফাস্ট্যাগের নিয়ম। বলা ভালো, টোলের নিয়ম আরও শিথিল করল কেন্দ্রীয় সরকার (Central Government India)। তবে, সকলের ক্ষেত্রে নয়। দিব্যাঙ্গ অর্থাৎ বিশেষভাবে সক্ষমদের জন্য ফাস্ট্যাগ রিনিউ (FASTag Renew) বা পুনর্নবীকরণের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। দিব্যাঙ্গ ক্যাটাগরিতে নথিভুক্ত গাড়ির ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী,দিব্যাঙ্গদের প্রতি বছর আর ফাস্ট্যাগ রিনিউ করতে হবে না। সম্প্রতি, এই সংক্রান্ত সংশোধিত নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক।

নতুন নির্দেশিকা অনুযায়ী, বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ একটি কার্ড অর্থাৎ ইউনিক ডিসাবিলিটি আইডি কার্ড থাকে। সেই কার্ডে প্রতিবন্ধকতার শতাংশের ভিত্তিতে সংশ্লিষ্ট সুবিধাভোগীর ফাস্ট্যাগের মেয়াদ নির্ধারিত হবে।

কত বছর বৈধ থাকবে ফাস্ট্যাগ?

এতদিন দিব্যাঙ্গদের জন্য দেওয়া ফাস্ট্যাগ প্রতি বছর রিনিউ বা পুনর্নবীকরণ করতে হত। নতুন নিয়মে সেই ঝক্কি অনেকটাই কমতে চলেছে। যাঁদের প্রতিবন্ধকতার হার ৭০ শতাংশ থেকে ১০০ শতাংশ, তাঁদের ফাস্ট্যাগ পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকবে। অন্যদিকে, যাঁদের প্রতিবন্ধকতার হার ৪০ শতাংশ থেকে ৭০ শতাংশের কম, তাঁদের ক্ষেত্রে ফাস্ট্যাগের মেয়াদ হবে তিন বছর।

মেয়াদ শেষ হলে কী হবে?

নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর ফাস্ট্যাগ ফের পুনর্নবীকরণ বা রিনিউ করা যাবে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সংশোধিত নিয়মের লক্ষ্য হল যোগ্য সুবিধাভোগীদের জন্য জাতীয় সড়কের টোল ব্যবস্থা আরও সহজ, স্বচ্ছ করে তোলা হচ্ছে। পাশাপাশি, নির্ধারিত নিয়ম ও যোগ্যতার ভিত্তিতেই যাতে টোল ছাড়ের সুবিধা দেওয়া হয়, তাও নিশ্চিত করা হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us