
কলকাতা: নতুন যুগের নতুন জীবনে অনেক ক্ষেত্রেই আয়ের সঙ্গে থাকছে না ব্যয়ের ভারসাম্য। বহু ক্ষেত্রেই জরুরি খরচ থেকে চিকিৎসা, শিক্ষা হোক নিত্যদিনের চাহিদা এমনকি ভ্রমণের জন্যও অনেকে পার্সোনাল লোনের দিকে ঝুঁকছেন। এসে গিয়েছে নিত্যনতুন অ্যাপ। যেখানে এক ক্লিকেই মুহূর্তেই মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে লোনের টাকা। শোধ হবে ইএমআই-তে। কিন্তু পার্সোনাল লোনের আবেদন করলেই যে তা পেয়ে যাবেন এমনটা নয়। এর নেপথ্যে কাজ করছে বেশ কিছু ফ্যাক্টর। আপনার অর্থনৈতিক অবস্থা, আপনার আয়, আপনার আগের ঋণের খতিয়ান নানা বিষয়ই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এর কোনও একটা দিকে গোলযোগ থাকলেই কিন্তু চাপ হতে পারে লোন পেতে।
যদিও আপনার ক্রেডিট স্কোর খারাপ হয় তাহলে লোন পাওয়া চাপের হতে পারে। অনেক সময়ই সময় মতো লোন পরিশোধ না করলে তাঁর সরাসরি প্রভাব পড়ে ক্রেডিট স্কোরের উফর। অনেক ব্যাঙ্কই সাধারণত ৭২০ বা তার উপরে থাকা স্কোর পছন্দ করে। এ ক্ষেত্রে আর ৬০০-এর নিচে হলে ঋণ পাওয়া কঠিন হতে পারে।
আগে থেকে নেওয়া কোনও ঋণের পরিমাণ বেশি হলেও নতুন ঋণ পাওয়া চাপের হতে পারে, বা ঋণ পাওয়া গেলেও তার অঙ্ক কমে যেতে পারে। অন্যদিকে আবার আয় কম হলেও ঋণ কম পাওয়া যেতে পারে। আয় যদি খুব কম হয়, তাহলে ব্যাঙ্ক আশঙ্কা করে আপনি নতুন কিস্তি সময়মতো দিতে পারবেন না। এ ক্ষেত্রে স্কোর ভাল হলেও আয় কম থাকলে ঋণ মঞ্জুরির সম্ভাবনা কমে যায়। অন্যদিকে 0যদি আপনার আয়ের তুলনায় অনেক বেশি ঋণ চাওয়া হয়, তাহলে ব্যাঙ্ক সেই ঝুঁকি নিতে চাইবে না। আয় অনুযায়ী ভার বহন করা যাবে কি না সেটা তারা দেখে। পাশাপাশি আপনি আয়কর রিটার্ন (ITR) সময়ে দিচ্ছেন কিনা, আপনি স্থায়ী চাকরিতে রয়েছেন কিনা এই সমস্ত বিষয়ও খতিয়ে দেখা হয়।