Flipkart Sale: অগাস্টেই শুরু হচ্ছে ফ্লিপকার্টে দুর্দান্ত সেল, কী কী অফার থাকছে, জেনে নিন
Flipkart Freedom Sale 2026: ফ্লিপকার্ট জানিয়েছে, ৮ অগস্ট থেকে ভারতে শুরু হবে এই সেল। তবে ফ্লিপকার্ট প্লাস এবং ফ্লিপকার্ট ব্ল্যাক সদস্যরা ২৪ ঘণ্টা আগে, অর্থাৎ ৭ অগাস্ট থেকেই কেনাকাটার সুযোগ পাবেন। সেল কতদিন চলবে, তা এখনও জানানো হয়নি। মোবাইল থেকে ট্যাব... কোন কোন পণ্যের উপর ছাড় পাওয়া যাবে, জেনে নিন

নয়া দিল্লি: সামনেই স্বাধীনতা দিবস (Independence Day)। তার আগে শুরু হয়ে গেল অনলাইন সেল (Online Sale)। অ্য়ামাজ়নের পর এবার ফ্রিডম সেলের ঘোষণা করল ফ্লিপকার্ট। অগাস্ট থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্ট ফ্রিডম সেল (Flipkart Freedom Sale)। জানা গিয়েছে, স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, টিভি, ঘর সাজানোর জিনিস এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যে আকর্ষণীয় ছাড় মিলবে। যদিও এখনও কোন জিনিসের উপর কতটা ছাড় পাওয়া যাবে, সেই বিষয়ে এখনও সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে কোন কোন জনপ্রিয় ডিভাইসে অফার থাকবে, সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছে সংস্থা।
কবে শুরু হবে ফ্লিপকার্ট ফ্রিডম সেল?
ফ্লিপকার্ট জানিয়েছে, ৮ অগস্ট থেকে ভারতে শুরু হবে এই সেল। তবে ফ্লিপকার্ট প্লাস এবং ফ্লিপকার্ট ব্ল্যাক সদস্যরা ২৪ ঘণ্টা আগে, অর্থাৎ ৭ অগাস্ট থেকেই কেনাকাটার সুযোগ পাবেন। সেল কতদিন চলবে, তা এখনও জানানো হয়নি।
কোন কোন ব্যাঙ্কে অফার মিলবে?
ফ্লিপকার্ট সেলে SBI-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। একই সুবিধা মিলবে নির্দিষ্ট ইএমআই লেনদেনের ক্ষেত্রেও। এছাড়া বিশেষ কিছু জিনিসে এক্সচেঞ্জ অফার, নো-কস্ট EMI এবং অন্যান্য বিশেষ অফারও থাকবে। ফলে দাম আরও কমে যেতে পারে।
কোন কোন পণ্যে মিলবে ছাড়?
ফ্লিপকার্ট ইতিমধ্যেই জানিয়েছে, ফ্রিডম সেলে বেশ কয়েকটি জনপ্রিয় ডিভাইসের উপর ছাড় দেওয়া হবে। তার মধ্যে রয়েছে, আইফোন ১৭, স্যামসাং গ্যালাক্সি এস২৫, মোটোরোলা এডজ ৭০ ফিউশন (Motorola Edge 70 Fusion)। এছাড়া, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস-এও ছাড় মিলবে। ইতিমধ্যেই এই ডিভাইসটি উইশলিস্টে যোগ করার সুযোগ দেওয়া হয়েছে।
আর কোন কোন ডিভাইসে অফার থাকবে, দেখে নিন
সামসাং গ্যালাক্সি বুক ৪ ল্যাপটপ Samsung 55-ইঞ্চি 4K Smart TV বিশেষ কিছু boAt ইয়ারফোন, যেগুলি হাজার টাকার কমেই মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থা। ফ্লিপকার্টের এই সেলে নিয়মিত কিছু বিশেষ ক্যাটাগরির অফারও থাকবে বলে জানা গিয়েছে।
