
কলকাতা: এসে গেল প্রেমের সপ্তাহ। আগামিকাল, ৭ ফেব্রুয়ারি থেকেই শুরু প্রেমের সপ্তাহ। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের সপ্তাহে প্রিয়জনকে উপহার তো দিতেই হবে। আর মেয়েদের জন্য গহনার থেকে ভাল উপহার আর কী হতে পারে। প্রেমের মাসে প্রিয়জনকে দিতে পারেন সোনার উপহার। আর বাজেট কম হলে বেছে নিতে পারেন রুপোর গহনা। তবে বাজেট পেশের পর দু’দিন সোনার দাম কমলেও, ফের বাড়তে শুরু করেছে সোনার দাম। আপনার যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের দর কত রয়েছে , জেনে নিন-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৯০৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৯ হাজার ৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৯০ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৬২৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮৬ হাজার ২৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৪৬৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৪ হাজার ৬৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৪৬ হাজার ৯০০ টাকা। ১০০ টাকা দাম বেড়েছে সোনার।
সোনার দাম যেমন বেড়েছে, তেমনই রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৯৬০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯৯ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।