Gold Rate Today: ধনতেরাসের আগে উর্ধ্বমুখী গ্রাফ, আজ শহরে সোনার দাম কত?

Gold-Silver Rate: সোনা কেনার আগে সব সময় BIS হলমার্ক ও HUID নম্বর পরীক্ষা করে নেবেন। এই দাম কিন্তু শুধুমাত্র বেস প্রাইস। গয়নার নকশা, দোকানের ব্যক্তিগত নীতির সঙ্গে যোগ হবে মেকিং চার্জ ও জিএসটিও। তাই মূল দামের সঙ্গে এগুলি যোগ হলে মোট খরচ কিন্তু আরও বাড়বে।

Gold Rate Today: ধনতেরাসের আগে উর্ধ্বমুখী গ্রাফ, আজ শহরে সোনার দাম কত?
সোনার গয়নাImage Credit source: TV9 Network

|

Nov 03, 2026 | 1:06 PM

কলকাতা: আর ঠিক ৩ দিন পর ধনতেরাস। এর মধ্যেই মাঝে দাম কমেছিল সোনা-রুপোর। নভেম্বর মাস পড়ে যেতেই দামও বেড়ে গিয়েছে সোনার। ধনতেরাসের আগে লাফিয়ে বাড়ছে সোনার দাম। একবার দেখে নেওয়া যাক, আজ শহরে হলুদ ধাতু-র দাম কত।

সোনা-

শহরে আজ ১৮ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১০,৪৭৩ টাকা। ১০ গ্রামের দাম ১,০৪,৭৩০ টাকা। গতকালের থেকে দাম বেড়েছে প্রায় ২৫০ টাকা। একই ভাবে ১০০ গ্রামের দাম ১০,৪৭,৩০০ টাকা। অনুরূপভাবে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১২,৮০০ টাকা। ১০ গ্রামের দাম ১,২৮,০০০ টাকা। ১০০ গ্রামের দাম ১২,৮০,০০০ টাকা। গতকালের থেকে দাম বেড়েছে প্রায় ২৫০ টাকা।

একই ভাবে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩,৯৬৪ টাকা। ১০ গ্রাম খাঁটি সোনার দাম ১,৩৯,৬৪০ টাকা। একই ভাবে ১০০ গ্রামের দাম ১৩,৯৬,৪০০ টাকা। গতকালের থেকে দাম বেড়েছে প্রতি গ্রামে ২৭ টাকা করে।

রুপো –

তবে রুপোর দামে বিশেষ পরিবর্তন হয়নি। ১ গ্রাম রুপোর দাম ২০০ টাকা ও ১ কেজির দাম ২ লক্ষ টাকা। আশা করা হচ্ছে, উৎসবের মরসুমে দাম বাড়তে পারে রুপোর।

তবে সোনা কেনার আগে সব সময় বিস্ হলমার্ক ও HUID নম্বর পরীক্ষা করে নেবেন। এই দাম কিন্তু শুধুমাত্র বেস প্রাইস। গয়নার নকশা, দোকানের ব্যক্তিগত নীতির সঙ্গে যোগ হবে মেকিং চার্জ ও জিএসটিও। তাই মূল দামের সঙ্গে এগুলি যোগ হলে মোট খরচ কিন্তু আরও বাড়বে। শেষ অবধি কেনার আগে চূড়ান্ত বিল মিলিয়ে নিন।

Loading...
Unable to load recommendations.
Follow Us