Gold Price Today: ভোটের গরম হাওয়ায় চড়ল সোনার দামও, একদিনেই ৫০০০ টাকা দামি হল সোনা

Gold Price Today: ভোটের আবহেই যেখানে জায়গায় জায়গায় অশান্তি ঘিরে পারদ চড়ছে, তেমনই চড়চড়িয়ে বাড়ল সোনার দামও। আজ একধাক্কায় ৫৪০০ টাকা বাড়ল সোনার দাম। তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দাম।

Gold Price Today: ভোটের গরম হাওয়ায় চড়ল সোনার দামও, একদিনেই ৫০০০ টাকা দামি হল সোনা
ফাইল চিত্রImage Credit source: Twitter

|

Apr 19, 2024 | 11:44 AM

কলকাতা: লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। আজ প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। ভোটের আবহেই যেখানে জায়গায় জায়গায় অশান্তি ঘিরে পারদ চড়ছে, তেমনই চড়চড়িয়ে বাড়ল সোনার দামও। আজ একধাক্কায় ৫৪০০ টাকা বাড়ল সোনার দাম। তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। আজ যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ১৯ এপ্রিল ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮১৫ টাকা। গতকালের তুলনায় ৫০ টাকা দাম বেড়েছে। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮ হাজার ১৫০ টাকা। গতকালের তুলনায় ৫০০ টাকা দাম বেড়েছে। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৮১ হাজার ৫০০ টাকা। একদিনেই ৫০০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪ হাজার ৩৪০ টাকা। গতকালের তুলনায় ৫৪০ টাকা দাম বেড়েছে। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৪৩ হাজার ৪০০ টাকা, যা গতকালের তুলনায় ৫৪০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও বেড়েছে আজ। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৫৭৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৫ হাজার ৭৬০ টাকা। একদিনে দাম ৪১০ টাকা বেড়েছে। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা। একদিনে দাম বেড়েছে ৪১০০ টাকা।

রুপোর দাম-

সোনার দাম বাড়লেও আজ দাম বাড়েনি রুপোর। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৬৫০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৬ হাজার ৫০০ টাকা।

Follow Us