AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: সদয় মা লক্ষ্মী, রোজই কমছে সোনার দাম, এই সুযোগেই কেনাকাটা সেরে ফেলুন

Gold-Silver Rate: জানুয়ারি, ফেব্রুয়ারিতে সোনার দাম নাগালের মধ্যে থাকলেও, মার্চের শুরু থেকেই লাগামছাড়া মাত্রায় বাড়তে শুরু করেছিল সোনার দাম। এদিকে, বিয়ের মরশুম শেষ হতে না হতেই নিম্নমুখী সোনার দাম। মঙ্গল ও বুধবারের পর আজ, বৃহস্পতিবারও কমল সোনার দাম।

Gold Price Today: সদয় মা লক্ষ্মী, রোজই কমছে সোনার দাম, এই সুযোগেই কেনাকাটা সেরে ফেলুন
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: Mar 14, 2024 | 8:08 AM
Share

কলকাতা: জানুয়ারি থেকে মার্চ মাসের গোড়া অবধি একটানা চলেছে বিয়ের মরশুম। জানুয়ারি, ফেব্রুয়ারিতে সোনার দাম নাগালের মধ্যে থাকলেও, মার্চের শুরু থেকেই লাগামছাড়া মাত্রায় বাড়তে শুরু করেছিল সোনার দাম। এদিকে, বিয়ের মরশুম শেষ হতে না হতেই নিম্নমুখী সোনার দাম। মঙ্গল ও বুধবারের পর আজ, বৃহস্পতিবারও কমল সোনার দাম। সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও। লক্ষ্মীবারে যদি আপনার সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে দেখে নিন আজকের দর-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ১৪ মার্চ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৩৪ টাকা।

২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬০ হাজার ৩৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও আজ সামান্য কমেছে। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৫৮৩ টাকা।

২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৫ হাজার ৮৩০ টাকা। গতকালের তুলনায় আজ ১০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

আজ ১৮ ক্যারেটের সোনার দামও কমেছে। ১ গ্রাম সোনার দাম ৪৯৩৭ টাকা।

১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৯ হাজার ৩৭০ টাকা।

রুপোর দাম-

সোনার পাশাপাশি আজ রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭৫১০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৭৫ হাজার ১০০ টাকা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?