Gold-Silver Price Hike:সোনার দামে আগুন! ২৪ ঘণ্টায় ৩ হাজার টাকা বৃদ্ধি, আজ কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

Latest Gold-Silver Price in Kolkata: সোনা-রুপো (Gold-Silver)-ও বাদ যায়নি তার থেকে। দাম কমা তো দূর, বরং লাগাতার দাম বেড়েই চলেছে সোনা-রুপোর। আজ, বৃহস্পতিবার নতুন করে দাম বাড়ল সোনা-রুপোর (Gold-Silver Price Hike)। কলকাতায় এখন সোনার দাম কত?

Gold-Silver Price Hike:সোনার দামে আগুন! ২৪ ঘণ্টায় ৩ হাজার টাকা বৃদ্ধি, আজ কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?
ফাইল চিত্র।Image Credit source: Canva

|

May 07, 2026 | 11:09 AM

কলকাতা: যুদ্ধের আঁচে দাম বাড়ছে সব জিনিসের। সোনা-রুপো (Gold-Silver)-ও বাদ যায়নি তার থেকে। দাম কমা তো দূর, বরং লাগাতার দাম বেড়েই চলেছে সোনা-রুপোর। আজ, বৃহস্পতিবার নতুন করে দাম বাড়ল সোনা-রুপোর (Gold-Silver Price Hike)। কলকাতায় এখন সোনার দাম কত? রুপো কিনতেই বা কত খরচ হবে?

২৪ ক্যারেট সোনার দাম-

আজ, ৭ মে কলকাতায় ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৫ হাজার ২৪৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৪৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৫ লক্ষ ২৪ হাজার ৬০০ টাকা। একদিনেই ৩ হাজার ৩০০ টাকা সোনার দাম বেড়েছে।

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ৯৭৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৭৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকা। একদিনেই ৩০০০ টাকা দাম বেড়েছে সোনার।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৪৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৩৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ পড়বে ১১ লক্ষ ৪৩ হাজার ৪০০ টাকা। একদিনে ২০০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনার দামের পাশাপাশি আজ রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ২৭ হাজার টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ২ লক্ষ ৭০ হাজার টাকা। একদিনেই একলাফে ৫ হাজার টাকা বেড়েছে রুপোর দাম।

Follow Us