Gold Purity: শুধু হলমার্ক নয়, সোনার গয়না কেনার আগে ছোট্ট এই সংখ্যা অবশ্যই দেখে নিন, নাহলে ঠকবেন…

Gold Jewellery Buying Tips: সোনার আংটি, হার কিংবা বালা কিনতে গিয়ে অনেকেই গয়নার গায়ে ৯১৬, ৭৫০ বা ৫৮৫ লেখা দেখেছেন। অনেকেরই ধারণা, এগুলি হয়তো গয়নার কোনও সিরিয়াল নম্বর। কিন্তু আসলে এই সংখ্যাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি দেখেই বোঝা যায়, গয়নায় কতটা খাঁটি সোনা রয়েছে।

Gold Purity: শুধু হলমার্ক নয়, সোনার গয়না কেনার আগে ছোট্ট এই সংখ্যা অবশ্যই দেখে নিন, নাহলে ঠকবেন...
প্রতীকী চিত্র।Image Credit source: Canva

|

Oct 30, 2026 | 4:19 PM

সামনেই ধনতেরাস। এই শুভ দিনে অনেকেই সোনা বা রুপোর গয়না বা কয়েন কেনেন। সোনা কেনার সময় হলমার্ক (Hallmark) যাচাই করে নেওয়া উচিত। বর্তমানে ২২ ক্যারেটের পাশাপাশি ১৮ ক্যারেট, ১৪ ক্যারেট ও ৯ ক্যারেটের সোনার গয়নাও পাওয়া যায়। তবে শুধু হলমার্ক নয়, সোনা কেনার সময় আরও একটা জিনিস নজরে রাখা উচিত।

সোনার আংটি, হার কিংবা বালা কিনতে গিয়ে অনেকেই গয়নার গায়ে ৯১৬, ৭৫০ বা ৫৮৫ লেখা দেখেছেন। অনেকেরই ধারণা, এগুলি হয়তো গয়নার কোনও সিরিয়াল নম্বর। কিন্তু আসলে এই সংখ্যাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি দেখেই বোঝা যায়, গয়নায় কতটা খাঁটি সোনা (Gold Purity) রয়েছে। অর্থাৎ, আপনি যে সোনার গয়না কিনছেন, তার বিশুদ্ধতা কতটা, তা এই সংখ্যাগুলি থেকে জানা যায়। তাই সোনার গয়না কেনার আগে এই সংখ্যাগুলির অর্থ জেনে রাখা জরুরি। এতে সোনার বিশুদ্ধতা বুঝতে সুবিধা হবে।

৯১৬ লেখা থাকলে কী বুঝবেন?

সোনার গয়নায় সবচেয়ে বেশি ৯১৬ লেখা দেখা যায়। এর অর্থ হল, ওই গয়নায় ৯১.৬ শতাংশ খাঁটি সোনা রয়েছে। অর্থাৎ, এটি ২২ ক্যারেট সোনা। বাকি ৮.৪ শতাংশে থাকে রুপো, তামা বা জিঙ্কের মতো অন্যান্য ধাতু। এই ধাতুগুলি মেশানোর ফলে সোনা কিছুটা শক্ত হয় এবং গয়না তৈরি করা সহজ হয়। সাধারণত ঐতিহ্যবাহী সোনার গয়না তৈরিতে ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়।

৭৫০ লেখা থাকলে কতটা সোনা আছে?

গয়নার গায়ে ৭৫০ লেখা থাকলে বুঝতে হবে, তাতে ৭৫ শতাংশ খাঁটি সোনা রয়েছে। অর্থাৎ, সেটি ১৮ ক্যারেট সোনা। ২২ ক্যারেট সোনার তুলনায় এটি বেশি শক্ত এবং টেকসই। তাই হিরে বা বিভিন্ন রত্ন বসানো গয়না তৈরিতে ১৮ ক্যারেট সোনা বেশি ব্যবহার করা হয়।

৫৮৫ লেখা থাকলে কত সোনা আছে?

গয়নার গায়ে ৫৮৫ লেখা থাকলে তার অর্থ হল, এতে ৫৮.৫ শতাংশ খাঁটি সোনা রয়েছে। অর্থাৎ, এটি ১৪ ক্যারেট সোনা। সাধারণত হালকা ও আধুনিক ডিজাইনের গয়না তৈরিতে এই ধরনের সোনা ব্যবহার করা হয়।

৯৯৯ লেখা থাকলে কী বুঝবেন?

৯৯৯ সংখ্যাটি সবচেয়ে বেশি বিশুদ্ধতার সোনা বোঝায়। এর অর্থ হল, ওই সোনায় ৯৯.৯ শতাংশ খাঁটি সোনা রয়েছে। অর্থাৎ, এটি ২৪ ক্যারেট সোনা। তবে ২৪ ক্যারেট সোনা অত্যন্ত নরম হওয়ায় সাধারণ গয়না তৈরির জন্য খুব একটা উপযুক্ত নয়। তাই এটি মূলত সোনার কয়েন ও বাট তৈরিতে ব্যবহার করা হয়।

সোনার গয়না কেনার আগে হলমার্ক দেখে নিন-

ভারতে সোনার গয়নার বিশুদ্ধতা যাচাই ও হলমার্কিংয়ের দায়িত্বে রয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)। বিআইএস (BIS) হলমার্ক থাকলে বোঝা যায়, গয়নার সোনার বিশুদ্ধতা নির্দিষ্ট নিয়ম মেনে পরীক্ষা করা হয়েছে।

বর্তমানে হলমার্কযুক্ত সোনার গয়নায় সাধারণত তিনটি গুরুত্বপূর্ণ চিহ্ন থাকে। সেগুলি হল—

  •  BIS-এর লোগো।
  •  সোনার বিশুদ্ধতার চিহ্ন, যেমন ৯১৬ বা ৭৫০।
  • ছয় সংখ্যার এইচইউআইডি (HUID) বা হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (Hallmark Unique Identification) নম্বর।
Loading...
Unable to load recommendations.
Follow Us