Gold-Silver Price Fall: ১১ মাসে সর্বনিম্ন রুপোর দাম, লক্ষ্মীপুজোর আগেই কমে গেল সোনার দামও! আজ দর কত?

Kolkata's Gold-Silver Price Today: আজ, শুক্রবার দেশীয় ফিউচার্স মার্কেটে (এমসিএক্স) সোনার দাম প্রায় ১ শতাংশ কমেছে। ১০ গ্রামের সোনার দাম ১.৪১ লক্ষ টাকায় নেমে এসেছে। রুপোতেও বড় ধাক্কা। রুপোর দাম ৩ শতাংশ কমে প্রতি কিলোগ্রামে প্রায় ১.৯২ লক্ষ টাকায় নেমে এসেছে। 

Gold-Silver Price Fall: ১১ মাসে সর্বনিম্ন রুপোর দাম, লক্ষ্মীপুজোর আগেই কমে গেল সোনার দামও! আজ দর কত?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Oct 23, 2026 | 3:48 PM

নয়া দিল্লি: লক্ষ্মীপুজোর আগেই কার্যত লক্ষ্মী লাভ। ব্যাপক পতন সোনা-রুপোর দামে (Gold-Silver Price Fall)। অপরিশোধিত তেলের দামে তীব্র বৃদ্ধির কারণে আজ টানা দ্বিতীয় দিনের মতো সোনা ও রুপার দামে ব্যাপক পতন হল। ১১ মাসে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে রুপোর দাম।

আজ, শুক্রবার দেশীয় ফিউচার্স মার্কেটে (MCX) সোনার দাম প্রায় ১ শতাংশ কমেছে। ১০ গ্রামের সোনার দাম ১.৪১ লক্ষ টাকায় নেমে এসেছে (Gold Price Today)। রুপোতেও বড় ধাক্কা। রুপোর দাম ৩ শতাংশ কমে প্রতি কিলোগ্রামে প্রায় ১.৯২ লক্ষ টাকায় নেমে এসেছে (Silver Price Today)।

আজকের সোনা-রুপোর দাম-

২৪ ক্যারেটের সোনার প্রতি গ্রামের দাম আজ রয়েছে ১৪ হাজার ২৪৮ টাকা। গতকালের তুলনায় ১৯০ টাকা কমেছে। ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামে আজ দাম রয়েছে ১৩ হাজার ৬০ টাকা। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ৬৮৬ টাকা। একদিনে ১৪৩ টাকা দাম কমেছে।

রুপোর দাম আজ রয়েছে ২২০ টাকা প্রতি গ্রাম। এক কেজি রুপোর দাম আজ কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ২০ হাজার টাকা। গতকালের তুলনায় পাঁচ হাজার টাকা কমেছে।

সোনার দাম কি আরও কমবে?

এই মূল্যবান ধাতুগুলো শুধু ভারতেই নয়, বিশ্ববাজারেও চাপের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক স্তরে সোনা প্রায় ৪,০৩০ ডলারে এবং রুপো প্রায় ৫৩ ডলারে বিক্রি হচ্ছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামিদিনে সোনা ও রুপোর দাম আরও কমতে পারে। তাই, কেনার আগে বাজারের গতিপ্রকৃতি সম্পর্কে অবগত থাকা উচিত।

কেন দাম কমছে?

ভারতে সোনা ও রুপার দামের সাম্প্রতিক পতনের প্রধান কারণ হল, বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট, নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ এবং পরিবর্তনশীল মুদ্রানীতির প্রত্যাশা। এর একটি বড় কারণ হল, মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর নীতি, যা মূল সুদের হার ৪.২৫ শতাংশ থেকে ৪.৫০ শতাংশের উচ্চ স্তরে রেখেছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us