Gold Prices Today : আজ সোনার দাম কত বাড়ল জানেন ?

Gold Silver Price on 27 April 2026: বিগত দুই দিন সোনার দামের খুব একটা তারতম্য না হলেও আজ, সোমবার বিশেষ পরিবর্তন হয়নি। কিন্তু রুপোর দাম বেড়েছে একধাক্কায়। এর ফলে, বিনিয়োগকারীদের কাছে সোনা কেনার সুযোগ রয়েছে আজ।

Gold Prices Today : আজ সোনার দাম কত বাড়ল জানেন ?
How much gold price hiked today?Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Apr 27, 2026 | 4:40 PM

কলকাতা : আজ সোমবার। সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় সোনার দামের বিশেষ পরিবর্তন নেই। যদিও শনি ও রবিবার সোনার দামে স্বল্প তারতম্য দেখা গিয়েছে। বিভিন্ন ওয়েবসাইট সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আজ, ২৭ এপ্রিল ২০২৬ ও গত দুই দিনের দামে কিছুটা একই থাকলেও আজ দামে পরিবর্তন দেখা গিয়েছে। আজ সোনার দাম স্থিতিশীল থাকায় অনেকেই ভাবতে পারেন সোনা কেনার।

২৭ এপ্রিল অনুযায়ী, ফাইন গোল্ড (৯৯৫)-এর দাম ১৫,১৪২ টাকা (প্রতি গ্রাম)। এই সময় সোনার দামে খুব একটা পরিবর্তন হয়নি। অনেকটা একই রকম দাম রয়েছে ২২ ক্যারেট সোনারও। এটির আজ ক্রয়মূল্য ১৩,৭৭৯ টাকা এবং বিক্রয়মূল্য ১৪,৩৮৫ টাকা ঠিক সেভাবেই ১৮ ক্যারেট সোনার ক্রয়মূল্য ১১,৮১০ টাকা। এর ফলেই বোঝা যাচ্ছে, সোনার দামে বিশেষ কিছু পরিবর্তন হয়নি ও এই মুহূর্তে সব দামই স্থিতিশীল। আজ সোনার দামের পরিবর্তন না হলেও রুপোর দাম বেড়েছে একধাক্কায়। ২৫ এপ্রিল এক কেজি রুপোর দাম ছিল ২ লক্ষ ৪৭ হাজার টাকা। আজ সেই রুপোর দাম ২ লক্ষ ৪৮ হাজার ২০৬ টাকা। এই দাম ৩% জিএসটি মূল্য ছাড়া বলা হয়েছে। ফলে, গ্রাহকরা সোনা কিনতে গেলে তাদের এই অতিরিক্ত কর দিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের কোনও পরিবর্তন না হওয়ার ফলে দেশের বাজারে খুব একটা দামের তারতম্য হয়নি। পাশাপাশি ডলারের দামও যেহেতু খুব একটা বাড়েনি, তাই সোনার দামের খুব বেশি ওঠানামা হয়নি। যাঁরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য এই সময় বেশ সুবিধেজনক। তবে কেনার আগে বর্তমান বাজারদর ও বিশুদ্ধতা যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন ব্যবসায়িক বিশেষজ্ঞরা। এর ফলে বোঝাই যাচ্ছে, রুপোর দাম এই সময়ে, বিশেষত এই দুই দিনে ভয়ঙ্কর বৃদ্ধি পেয়েছে।

Follow Us