Google: আসছে AI-র ঢেউ, কর্মীদের আগেভাগেই চাকরি ছেড়ে দিতে বলল Google

Google Layoff: বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, গুগলের চিফ বিজনেস অফিসার ফিলিপ সিন্ডলার জানিয়েছেন, কোম্পানির বিজনেস ইউনিট কর্মীদের প্রস্তাব দিয়েছে যে যারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে গ্রহণ করতে পারছেন না, তারা চাইলে বেরিয়ে যেতে পারেন।

Google: আসছে AI-র ঢেউ, কর্মীদের আগেভাগেই চাকরি ছেড়ে দিতে বলল Google
গুগল অফিসের ছবি।Image Credit source: Cheng Xin/Getty Images

|

Feb 11, 2026 | 5:57 PM

সান ফ্রান্সিসকো: গুগল যে সংস্থার মালিকানাধীন, সেই অ্যালফাবেট (Alphabet) সংস্থা দিনকয়েক আগেই জানিয়েছিল, ২০২৫ সালে তারা সর্বকালীন সর্বোচ্চ আয় করেছে। ৪০০ বিলিয়ন ডলারের লাভের পরও দুঃসংবাদ। কর্মী ছাঁটাই করতে চলেছে গুগল। ইতিমধ্যেই সংস্থা জানিয়েছে যে যারা কোম্পানির ভবিষ্যতে এআই প্ল্যান গ্রহণ করতে পারবেন না, তাদের আগেই কোম্পানি ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, গুগলের চিফ বিজনেস অফিসার ফিলিপ সিন্ডলার জানিয়েছেন, কোম্পানির বিজনেস ইউনিট কর্মীদের প্রস্তাব দিয়েছে যে যারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে গ্রহণ করতে পারছেন না, তারা চাইলে বেরিয়ে যেতে পারেন। এটাকে ভলান্টারি এক্সিট বলা হচ্ছে। যারা নিজে থেকেই চাকরি ছেড়ে দিয়েছেন, তারা সেভারেন্স প্যাকেজের সুবিধাও পাবেন।

সংস্থার অন্দরে মেমো দিয়ে জানানো হয়েছে, গ্লোবাল বিজনেস অর্গানাইজেশন ইউনিটের কর্মীরা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিতে পারেন।  রিপোর্ট অনুযায়ী, গুগলের কর্মীরা যারা এআই-র পরিকল্পনা নিয়ে এখনও সম্পূর্ণ সহমত বা প্রস্তুত নন, তারা চাকরি ছেড়ে চলে যেতে পারেন। সলিউশন টিম থেকে শুরু করে সেলস, কর্পোরেট ডেভেলপমেন্ট সহ একাধিক বিভাগের কর্মীদের এই প্রস্তাব দেওয়া হয়েছে।

কারা সেভারেন্স প্যাকেজের সুবিধা পাবেন না?

গুগলের চাকরি ছাড়লেই যে মোটা অঙ্কের সেভারেন্স প্য়াকেজ পাওয়া যাবে, তা নয়। গুগলের চিফ বিজনেস অফিসার ফিলিপ সিন্ডলার জানিয়েছেন, আমেরিকার কাস্টমার সেলস টিম ও অন্যান্য টিম, যেখানে গ্রাহকদের সঙ্গে সরাসরি কাজ জড়িত, তারা এই সুযোগ-সুবিধা পাবেন না।

প্রসঙ্গত, গুগলে এই ভলান্টারি এক্সিট নতুন কিছু নয়। আগেও এমন হয়েছে। অন্যদিকে, অ্যামাজন, মেটা ও মাইক্রোসফ্ট সংস্থাও সম্প্রতি ইনসেনটিভ ব্যবস্থা চালু করেছে সেই সমস্ত কর্মীদের জন্য, যারা এআই-র সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারছেন না। তাদের চাকরি ছেড়ে দেওয়ার জন্য ইনসেনটিভ দেওয়া হয়।