Car Safety: দুর্ঘটনা রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের, সব গাড়িতে বাধ্যতামূলক হচ্ছে AEBS, কী এই ফিচার?

AEBS: ১ অক্টোবর ২০২৭ থেকে ট্রাকের ব্রেক সংক্রান্ত নতুন নিয়ম চালু করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি, ইলেক্ট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল ব্যবস্থাও বাধ্যতামূলক হতে পারে। বাঁক নেওয়ার সময় বা ব্রেক কষার সময় গাড়িকে নিয়ন্ত্রণে রাখতে এই প্রযুক্তি সাহায্য করে।

Car Safety: দুর্ঘটনা রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের, সব গাড়িতে বাধ্যতামূলক হচ্ছে AEBS, কী এই ফিচার?
গাড়ি দুর্ঘটনাImage Credit source: TV9 Network

|

Oct 24, 2026 | 6:24 PM

নয়াদিল্লি: সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সব গাড়ির জন্য নিয়ে এল এক নতুন নিয়ম। পথ ও গাড়ি দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে সব গাড়িতে অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম (AEBS) বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩২ সালের অক্টোবর মাসের মধ্যে M1 ক্যাটাগরির সমস্ত গাড়িতে এই ফিচার বাধ্যতামূলক করা হতে পারে। আপাতত এই সংক্রান্ত নিয়মের খসড়া প্রকাশ করেছে সরকার। সাধারণ মানুষকে তাঁদের মত প্রকাশ ও পরামর্শ জানানোর জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে।

AEBS কী?

AEBS হল এমন একটি সুরক্ষা ব্যবস্থা, যা সামনে দুর্ঘটনার আশঙ্কা করতে পেরে নিজে থেকেই ব্রেক লাগাতে পারে। ধরুন, গাড়ি চালানোর সময় চালক সামনের গাড়িকে সময়মতো দেখতে পেলেন না। সেক্ষেত্রে এই সিস্টেম বিপদের সম্ভাবনা শনাক্ত করে ব্রেক কষে দেবে। তবে এই ব্যবস্থা যে সব ধরণের দুর্ঘটনা আটকে দেবে, এমন কোনও নিশ্চয়তা দেওয়া যায়নি। তাই চালককে রাস্তায় সজাগভাবে গাড়ি চালানো প্রয়োজন।

কবে থেকে গাড়িতে বাধ্যতামূলক হবে এই ফিচার?

১ অক্টোবর ২০২৮ থেকে M1 ক্যাটেগরির যাত্রীবাহী গাড়ি ও N1 ক্যাটেগরির হালকা পণ্যবাহী গাড়িতে থাকলে, সেগুলিকে নির্ধারিত না নিয়ম মানতে হবে। এর ঠিক ২ বছর পর থেকে অর্থাৎ ১ অক্টোবর ২০৩০ সাল থেকে নতুন করে তৈরি M1 ক্যাটেগরির গাড়ির মডেলে এই সিস্টেম বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। এরও ২ বছর পর অর্থাৎ ১ অক্টোবর ২০৩২ সালের আগে থেকেই উৎপাদন হওয়া M1 ক্যাটেগরির গাড়ির মডেলগুলির ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হতে পারে।

শুধু অটোমেটিক ব্রেক নয়, গাড়ির স্টিয়ারিং ও সঠিক লেনে চলার নিয়মও চালু করছে সরকার। ট্রাক ও বাসের মতো বড় যানবাহনের নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনাও করছে সরকার। ২০২৭ সালের জানুয়ারি থেকেই নতুন ট্রাক ও বাসের মডেলে এই AEBS বাধ্যতামূলক করতে হবে। এই যানবাহনে আরও কয়েকটি সুরক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক হতে পারে। এর মধ্যে রয়েছে চালকের কাছাকাছি থাকা এমন কিছু বস্তু শনাক্ত করার ব্যবস্থা, যা চালকের চোখে পড়ে না। এমনকি চালক ঘুমিয়ে পড়লে সতর্ক করার ও গাড়ি নিজের লেন থেকে বেরিয়ে গেলে অ্যালার্ট দেওয়ার ফিচারও থাকতে পারে।

১ অক্টোবর ২০২৭ থেকে ট্রাকের ব্রেক সংক্রান্ত নতুন নিয়ম চালু করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি, ইলেক্ট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল ব্যবস্থাও বাধ্যতামূলক হতে পারে। বাঁক নেওয়ার সময় বা ব্রেক কষার সময় গাড়িকে নিয়ন্ত্রণে রাখতে এই প্রযুক্তি সাহায্য করে। সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুই এই পরিবর্তনগুলোর মূল উদ্দেশ্য। তবে আপাতত এগুলো শুধুই খসড়া নিয়ম। সাধারণ মানুষকে ৩০ দিনের মধ্যে নিজেদের মত প্রকাশের সুযোগ দেওয়া হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us