
নয়া দিল্লি : আপনি কি এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) গ্রাহক? আপনি কি এই ব্যঙ্ক থেকে ঋণ (Loan) নিয়েছেন, তাহলে আপনাদের জন্য কিন্তু দুঃসংবাদ। ইএমআইয়ের (EMI) বোঝা বাড়তে চলেছে এবার। জানা গিয়েছে, মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট (MCLR) বাড়িয়েছে ব্যাঙ্ক। প্রায় ০.০৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে ইএমআই দিতে পকেটে চাপ পড়বে ঋণগ্রহীতাদের।
তিন বছরের MCLR এখন ৮.৫৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.৬ শতাংশ হয়েছে। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণ যেমন গৃহঋণের ক্ষেত্রে ইএমআই-এর পরিমাণ বাড়বে। তবে, এইচডিএফসি ব্যাঙ্কের এই সিদ্ধান্ত স্বল্পমেয়াদী ঋণগ্রহীতাদের খুব একটা প্রাভাবিত করবে না। বলা যেতে পারে তাঁদের জন্য বিষয়টা স্বস্তিরই। ছয় মাসের মেয়াদে ঋণের ক্ষেত্রে এমসিএলআর (MCLR) ০.০৫ শতাংশ কমিয়েছে। এই সিদ্ধান্তটি সেইসব কোম্পানি ও ব্যবসাকে সরাসরি উপকৃত করবে, যারা কার্যকরী মূলধন বা ব্যবসা সম্প্রসারণের জন্য স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করে। এই পরিবর্তনের ফলে, এক মাসের মেয়াদে MCLR রেট ৮.১ শতাংশ থেকে কমে হয়েছে ৮.০৫ শতাংশ হয়েছে।
তবে, এক বা দুই বছর মেয়াদী MCLR-এ কোনও পরিবর্তন আনা হয়নি। গ্রাহকদের জন্য এক বছরের MCLR রেট ৮.৩৫ শতাংশ এবং দুই বছরের রেট ৮.৪৫ শতাংশই রয়েছে।
সহজ কথায়,এমসিএলআর হল সর্বনিম্ন সুদের হার। যার নীচে কোনও ব্যাঙ্ক তার গ্রাহকদের ঋণ দিতে পারে না। সুদের হারের পরিবর্তন থেকে গ্রাহকরা যাতে উপকৃত হন, এবং তাতে স্বচ্ছতা বজায় রাখতে ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) ২০১৬ সালে এটি চালু করে। বাজার ও গ্রাহকদের মধ্যে ভারসাম্য বজায় রেখে বিভিন্ন সময়ে এই হার নির্ধারণ করা হয়।