AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPI daily transaction limit: অনলাইনে টাকা পাঠান সবাই, UPI-তে দিনে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়, সেটা কি জানেন?

UPI Payment: টাকা পাঠানো, টাকা গ্রহণ করা এবং ইউটিলিটি বিল দেওয়ার মতো লেনদেন ইউপিআই-এর মাধ্যমে করা হয়। বর্তমানে দেশে ইউপিআই খুবই জনপ্রিয়। প্রতিদিন রেকর্ড পরিমাণে লেনদেন হচ্ছে ইউপিআই-তে। তবে ইউপিআই-এর মাধ্যমে কত টাকা পাঠানো যাবে, সেই সম্পর্কে অনেকেই জানেন না। দিনে কত টাকা পাঠানো যায়, আপনি কি জানেন?

UPI daily transaction limit: অনলাইনে টাকা পাঠান সবাই, UPI-তে দিনে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়, সেটা কি জানেন?
প্রতীকী চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Aug 31, 2026 | 1:23 PM
Share

নয়া দিল্লি: এখন অনলাইন নির্ভর জীবন। দেশের বেশিরভাগ মানুষই ইউপিআই ব্যবহার করেন এখন। টাকা পাঠানো, টাকা গ্রহণ করা এবং ইউটিলিটি বিল দেওয়ার মতো লেনদেন ইউপিআই-এর মাধ্যমে করা হয়। বর্তমানে দেশে ইউপিআই খুবই জনপ্রিয়। প্রতিদিন রেকর্ড পরিমাণে লেনদেন হচ্ছে ইউপিআই-তে। তবে ইউপিআই-এর মাধ্যমে কত টাকা পাঠানো যাবে, সেই সম্পর্কে অনেকেই জানেন না। দিনে কত টাকা পাঠানো যায়, আপনি কি জানেন?

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, একদিনে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যায় ইউপিআই-তে। সেই সীমা অতিক্রম করলে আর সাধারণ লেনদেন করা যায় না।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে, ইউপিআই-এর মাধ্যমে ১ লক্ষ টাকার বেশি টাকাও পাঠানো যেতে পারে। এটি আরবিআই এবং এনপিসিআই-এর নিয়মে অনুমোদিত। তবে সাধারণ লেনদেনের ক্ষেত্রে নয়, কর দেওয়া, আইপিও-তে ইউনিট কেনা, হাসপাতালের বিল পরিশোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানে টাকা দেওয়ার মতো ক্ষেত্রে ১ লক্ষ টাকার বেশি টাকা পাঠানো যেতে পারে।

আয়কর প্রদানের ক্ষেত্রে ইউপিআই-এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যায়। একই নিয়ম আইপিও-তে আবেদন এবং আরবিআই রিটেলার ডিরেক্ট স্কিম পেমেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। একইভাবে, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রদত্ত বিলের ক্ষেত্রেও ৫ লক্ষ টাকার সীমা প্রযোজ্য।

ইউপিআই লাইট-

ইউপিআই লাইট (UPI Lite) নামক একটি ফিচার রয়েছে। এর মাধ্যমে দিনে  সর্বাধিক ৫ হাজার টাকা পর্যন্ত পেমেন্ট করা যায়।  ইন্টারনেট না থাকলেও এর মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে। আইভিআর নম্বর, ফিচার ফোনের অ্যাপ, মিসড কল-ভিত্তিক পদ্ধতি, প্রক্সিমিটি সাউন্ড-ভিত্তিক পেমেন্টের মতো পদ্ধতির মাধ্যমে সহজেই ইউপিআই পেমেন্ট করা যায়।

যদি কোনও ব্যক্তি ইউপিআই-র নির্দিষ্ট সীমা বা লিমিটের বেশি লেনদেন করতে চান, তাহলে এনইএফটি (NEFT) এবং আরটিজিএস (RTGS)-এর মতো পদ্ধতি ব্যবহার করা উচিত। এই পদ্ধতিতে যেকোনও পরিমাণ অর্থ ডিজিটালভাবে পাঠানো যায়। ছোট লেনদেনের জন্য ইউপিআই উপযোগী।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা