PAN Card: বাড়িতে বসেই অনলাইনে আবেদন করুন প্যানকার্ড, সঙ্গে রাখতে হবে এই নথিগুলি

Pan Card Online Application: প্যান কার্ডের আবেদন প্রক্রিয়াটিকে সহজ ও ডিজিটাল করে দিয়েছে সরকার। অনলাইনে আবেদনের জন্য আপনাকে ফর্ম পূরণ করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। কীভাবে আবেদন করতে হবে, কোন কোন নথি লাগবে জেনে নেওয়া যাক।

PAN Card: বাড়িতে বসেই অনলাইনে আবেদন করুন প্যানকার্ড, সঙ্গে রাখতে হবে এই নথিগুলি
প্যান কার্ডImage Credit source: Tv9 Bangla

Apr 27, 2026 | 7:18 AM

নয়া দিল্লি :  প্যান কার্ড(Pan Card) খুবই গুরুত্বপূর্ণ নথি। আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান বা আয়কর রিটার্ন দাখিল করতে চান বা বড় অঙ্কের লেনদেন করতে চান, তাহলে প্যান কার্ড (Pan Card Application) থাকাটা বাধ্যতামূলক। অর্থাৎ আর্থিক লেনদেন কিন্তু প্যান কার্ড ছাড়া সম্ভব নয়। সেক্ষেত্রে আপনার কাছে প্যান কার্ড না থাকলে দ্রুত আবেদন করতে হবে। আর তার জন্য কোথাও যেতে হবে না আপনাকে। বাড়িতে বসেই অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন। তার জন্য কী কী করতে হবে, কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, জেনে নেওয়া যাক

প্যান কার্ডের আবেদন প্রক্রিয়াটিকে সহজ ও ডিজিটাল করে দিয়েছে সরকার। অনলাইনে আবেদনের জন্য আপনাকে ফর্ম পূরণ করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। কোন কোন নথি লাগবে প্রথমে জেনে নেওয়া যাক।

পরিচয়পত্র (যে কোনও একটি)

আধার কার্ড
ভোটার আইডি
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
সরকার-প্রদত্ত পরিচয়পত্র

ঠিকানার প্রমাণপত্র (যে কোনও একটি)

আধার কার্ড
পাসপোর্ট
ইলেকট্রিক বিল
ব্যাঙ্ক ডিটেইলস
পোস্ট অফিস পাসবুক

জন্মের প্রমাণপত্র

বার্থ সার্টিফিকেট
দশম শ্রেণি বা মাধ্যমিকের সার্টিফিকেট
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স

ছবি

সাম্প্রতিক দু’টি পাসপোর্ট আকারের ছবি

কীভাবে অনলাইনে আবেদন করবেন?

অফিসিয়াল প্যান পরিষেবা পোর্টালে যেতে হবে
নতুন প্যান কার্ডের জন্য আবেদন করুন… এই অপশনে ক্লিক করুন
ড্রপডাউন থেকে ইন্ডিভিজ্যুয়াল সিলেক্ট করুন
সাবমিট-এ ক্লিক করুন
এবার আবেদনপত্রটি পূরণ করতে হবে
প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিল-আপ করুন
এও কোড দিতে হবে
এও কোড প্রয়োজন
আপনি এটি অনলাইনে বা হেল্পলাইনের মাধ্যমে খুঁজে পেতে পারেন
এরপর নথি আপলোড করুন
সব পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে
পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, জন্মের প্রমাণের নথিগুলো আপলোড করে দিন
আবেদন ফি দিতে হবে
কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই-এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট করুন।
সবশেষে আবেদনপত্র বা ফর্মটি সাবমিট করতে হবে।

অনেক ক্ষেত্রে দেখা যায়, নথি আপলোড করার পরেও আপনাকে হয়তো ভেরিফিকেশনের জন্য প্রসেসিং সেন্টারে নথি পাঠাতে হতে পারে।

আপনার আবেদন, নথি সব খতিয়ে দেখার পর প্যান কার্ডের প্রক্রিয়া শুরু হয়। সব হয়ে গেলে আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্যান কার্ড। যদি আপনি কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে প্যান হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। নম্বরটি হল ১৮০০১৮০১৯৬১।

তবে আবেদনের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

Follow Us