Fake App Scam: প্লে স্টোরে ভুয়ো অ্যাপের দৌরাত্ম্য, এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

Digital Scammers: সাইবার দুনিয়ায় ভুল করে পরে আফসোস করার চেয়ে আগেভাগে শিখে নেওয়া অনেক সহজ। বাড়ির বয়স্ক মানুষটি বা ফোনে সাবলীল নয়, এমন পরিচিত কেউ যাতে এমন ফাঁদে না পড়েন, সেদিকেও নজর রাখা দরকার। কারণ তারা আসল অ্যাপের প্রায় হুবহু নাম, লোগো ও বর্ণনা দিয়ে প্লে স্টোরে ভুয়ো অ্যাপ আপলোড করে দিচ্ছে।

Fake App Scam: প্লে স্টোরে ভুয়ো অ্যাপের দৌরাত্ম্য, এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট!
ফাইল ছবিImage Credit source: Getty Images

|

Nov 25, 2026 | 7:36 PM

 – সৌরভ চক্রবর্তী

কলকাতা: সকালের চায়ের কাপে চুমুক দিতে দিতে হোক বা রাতে বিছানায় শুয়ে—ফোনে যেকোনও অ্যাপের দরকার পড়লেই আমরা সোজা গুগল প্লে স্টোরে চলে যাই। লোন অ্যাপ, ক্যাশব্যাক, বিনামূল্যে রিচার্জ কিংবা সরকারি প্রকল্পের অ্যাপ—এক ক্লিকেই সব এখন হাতের মুঠোয়। কিন্তু এই এক ক্লিকের তাড়াহুড়োতেই অনেক সময় খুলে যাচ্ছে সাইবার প্রতারণার দরজা। সাম্প্রতিক সময়ে প্লে স্টোরের আড়ালে ভুয়ো ও ক্ষতিকর অ্যাপের দৌরাত্ম্য নিয়ে সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা।

তাড়াহুড়োয় কীভাবে ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ?

সাইবার অপরাধীরা এখন আর শুধু অচেনা লিংক পাঠিয়েই ক্ষান্ত নয়। তারা আসল অ্যাপের প্রায় হুবহু নাম, লোগো ও বর্ণনা দিয়ে প্লে স্টোরে ভুয়ো অ্যাপ আপলোড করে দিচ্ছে। অনেক সময় হোয়াটসঅ্যাপ বা এসএমএসে আসা লিংকে ক্লিক করে প্লে স্টোর খোলা যায়। একটু অসতর্ক হলেই সেই অ্যাপ ফোনে ডাউনলোড হচ্ছে, আর শুরু হচ্ছে এসএমএস পড়া, ওটিপি হাতিয়ে নেওয়া কিংবা ব্যক্তিগত ছবি ও তথ্য চুরির মতো ঘটনা।

অ্যাপ নামানোর আগে যে বিষয়গুলো একবার দেখে নেওয়া উচিত-

বিশেষজ্ঞদের মতে, বড় কোনও প্রযুক্তিগত জ্ঞান না থাকলেও কয়েকটি সাধারণ অভ্যাসে বড় বিপদ এড়ানো সম্ভব। নতুন কোনো অ্যাপ ইনস্টল করার আগে এই বিষয়গুলো খেয়াল রাখুন:

  • ডেভেলপারের নাম ও তথ্য: অ্যাপটি কে তৈরি করেছে, তার নাম ও যোগাযোগের ঠিকানা কেমন—তা ভালো করে দেখুন। নামী ব্যাংক বা সংস্থার নামে বানানো ভুয়ো অ্যাপে প্রায়ই বানান বা নামের সূক্ষ্ম তফাত থাকে।
  • ডাউনলোড সংখ্যা ও রিভিউ: যে অ্যাপটি সবে প্লে স্টোরে এসেচে অথচ হঠাৎ হাজার হাজার ভাল রিভিউ—এমন ক্ষেত্রে সতর্ক হোন। আবার এক স্টার বা কম স্টারের রিভিউগুলোতে কী লেখা আছে, তা পড়ে দেখলে আসল ছবিটা অনেক সময় পরিষ্কার হয়ে যায়।
  • অপ্রয়োজনীয় অনুমতি: একটি সাধারণ টর্চলাইট বা ক্যালকুলেটর অ্যাপ যদি আপনার কন্ট্যাক্ট, ক্যামেরা, এসএমএস বা লোকেশন চায়, তবে সেখানেই সন্দেহ করা উচিত। ইনস্টল করার পরেও সেটিংস থেকে অনুমতিগুলো খতিয়ে দেখা ভালো।
  • ‘ডেটা সেফটি’ বিভাগ: প্লে স্টোরে প্রতিটি অ্যাপের নিচে ডেটা সেফটি অংশে লেখা থাকে, কোন তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তা এনক্রিপ্টেড কি না। এই অংশটুকু চোখ বুলিয়ে নেওয়া অভ্যাস করুন।
  • লিংকের চেয়ে নিজে খুঁজে নেওয়া: কারও পাঠানো লিংক বা বিজ্ঞাপনের ওপর ভরসা না করে নিজে প্লে স্টোরে গিয়ে অ্যাপটি খুঁজে নেওয়াই নিরাপদ।

একটু সচেতনতায় বাঁচতে পারে কষ্টের টাকা ও সম্মান-

সাইবার দুনিয়ায় ভুল করে পরে আফসোস করার চেয়ে আগেভাগে শিখে নেওয়া অনেক সহজ। বাড়ির বয়স্ক মানুষটি বা ফোনে সাবলীল নয়, এমন পরিচিত কেউ যাতে এমন ফাঁদে না পড়েন, সেদিকেও নজর রাখা দরকার। একটা ছোট্ট সতর্কতা হয়তো কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত গোপনীয়তাকে বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিতে পারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us