এখন মোবাইল ব্যাঙ্কিং ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা গ্রাহকদের হাতের মুঠোয় নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আর ব্যাঙ্কিং ও লেনদেন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের আপডেট পেতে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে নিজেদের ফোন নম্বর রেজিস্টার করতে হবে। এর ফলে কোনও ভুয়ো লেনদেন হলেও তা গ্রাহকদের নজরে থাকে। তাই ব্যাঙ্কের সেভিং অ্য়াকাউন্টের সঙ্গে নিজের ফোন নম্বর রেজিস্টার করিয়ে রাখা জরুরি। কীভাবে মোবাইল নম্বর রেজিস্টার করাবেন জেনে নিন এখানে।
SBI ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মোবাইল নম্বর আপডেট করুন:
www.onlinesbi.com এ লগ ইন করুন
স্ক্রিনের বাঁ দিকের প্যানেলে প্রদর্শিত “My Accounts” এর অধীনে “Profile-Personal Details-Change mobile No” এ যান।