GPAY UPI Payment: দারুণ খবর! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই করুন UPI পেমেন্ট, কীভাবে?

UPI Payment without Bank Account: ফিচারটি সেট আপ করা খুবই সহজ। যাঁর অ্যাকাউন্ট ব্যবহার করা হবে, তাঁর গুগল পে-তে একটি সক্রিয় ইউপিআই অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর তিনি তাঁর ফোনের কন্ট্যাক্ট থেকে একজনকে বেছে নিয়ে তাঁর অ্যাকাউন্টের সঙ্গে আরও একজনকে যুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে ওই দ্বিতীয় ব্যক্তি পরিবারের সদস্য বা বন্ধু হতে পারে।

GPAY UPI Payment: দারুণ খবর! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই করুন UPI পেমেন্ট, কীভাবে?
গুগল পে নয়া ফিচারImage Credit source: Pexel

Apr 26, 2026 | 5:51 PM

নয়া দিল্লি : UPI পেমেন্ট করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন। কিন্তু, জানেন কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও আপনি এবার থেকে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। গুগল পে একটি নতুন ফিচার চালু করেছে। এই ফিচারের নাম হল ‘পকেট মানি’। এই ফিচারটি ডিজিটাল পেমেন্টকে আরও সহজলভ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। মূলত যাঁরা ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত নন, তাঁদের জন্যই এই বিশেষ ফিচারটি আনা হয়েছে।

ফিচারটি কী ?

এই ফিচারের পিছনে ধারণাটি খুবই সহজ। ধরুন, আপনি গুগল পে ব্যবহার করছেন। আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে। আর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইউপিআই পেমেন্ট করতে পারেন। এবার ধরুন আপনার মা-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। কিন্তু, তিনিও ইউপিআই পেমেন্ট করতে পারবেন। তার জন্য আপনার অ্যাকাউন্টের সঙ্গে আপনার মা-কে যুক্ত করতে হবে পকেট মানি ফিচারের মাধ্যমে। এরপর খুব সহজেই আপনার মা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এর ফলে ডিজিটাল পেমেন্টের সুযোগ বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে যাবে।

ফিচারটি কীভাবে সেট করবেন?

ফিচারটি সেট আপ করা খুবই সহজ। যাঁর অ্যাকাউন্ট ব্যবহার করা হবে, তাঁর গুগল পে-তে একটি সক্রিয় ইউপিআই অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর তিনি তাঁর ফোনের কন্ট্যাক্ট থেকে একজনকে বেছে নিয়ে তাঁর অ্যাকাউন্টের সঙ্গে আরও একজনকে যুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে ওই দ্বিতীয় ব্যক্তি পরিবারের সদস্য বা বন্ধু হতে পারে। খেয়াল রাখতে হবে তাঁদের মোবাইলেও যেন ওই অ্যাপটি থাকে। সেটআপের সময় দুইজনের মধ্যে কী সম্পর্ক, তা উল্লেখ করতে হবে। একইসঙ্গে একটি রিকুয়েস্টও পাঠানো হয়। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে সেটআপ সম্পূর্ণ হয়ে গেলে, পেমেন্ট প্রক্রিয়া শুরু হতে পারে। তবে, সব লেনদেন ওই প্রথম ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই সম্পন্ন হতে থাকবে।

ফিচারের বিশেষত্ব

ফিচারের বিশেষত্ব হল লেনদেনের দায়িত্বে থাকেন ওই প্রথম ব্যবহারকারী। অর্থাৎ যাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তিনি পেমেন্ট অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারেন। সম্পূর্ণ অ্যাক্সেস দেওয়া হলে, স্বয়ংক্রিয়ভাবে প্রতি মাসে ১৫ হাজার টাকা পর্যন্ত খরচের একটি সর্বোচ্চ সীমা প্রযোজ্য করা হয়। সেক্ষেত্রে বাচ্চাদের হাতখরচ দেওয়ার জন্য বা অন্যদের ছোটখাটো খরচ সামলানোর জন্য একটি কার্যকরী বিকল্প।

Follow Us