Credit Card: হারানো ক্রেডিট কার্ডে লেনদেন হলে দায় কার? আপনার না ব্যাঙ্কের?

Credit Card Fraud: ক্রেডিট কার্ড কিন্তু বেহাত হয়ে গেলে, খুব সমস্য়া। যদি কেউ ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেন এবং সেই কার্ড যদি অন্য কেউ ব্যবহার করে লেনদেন করে, তাহলে সেই লেনদেনের দায় কার থাকবে? ব্যাঙ্কের নাকি গ্রাহকের? এই উত্তর জেনে রাখা খুব দরকার।

Credit Card: হারানো ক্রেডিট কার্ডে লেনদেন হলে দায় কার? আপনার না ব্যাঙ্কের?
ফাইল চিত্র।Image Credit source: Pexels

|

Sep 14, 2026 | 2:19 PM

নয়া দিল্লি: এখন ইএমআই-ক্রেডিট কার্ড নির্ভর জীবন। ক্রেডিট কার্ড (Credit Card) দিয়েই দৈনন্দিন টুকিটাকি কেনাকাটা থেকে মোবাইল-টিভি-ফ্রিজ কেনেন অনেকে। পরে মাসে মাসে ইএমআই দিয়ে সেই টাকা মিটিয়ে দেন। এই ক্রেডিট কার্ড কিন্তু বেহাত হয়ে গেলে, খুব সমস্য়া। যদি কেউ ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেন এবং সেই কার্ড যদি অন্য কেউ ব্যবহার করে লেনদেন করে, তাহলে সেই লেনদেনের দায় কার থাকবে? ব্যাঙ্কের নাকি গ্রাহকের?

এর উত্তর হল গ্রাহকের নজরে কখন লেনদেন এসেছে এবং তিনি কার্ড ব্লক করেছেন, তার উপরে ভিত্তি করছে যে হারিয়ে যাওয়া ক্রেডিট কার্ডে লেনদেনের দায় কার হবে।

ক্রেডিট কার্ড হারিয়ে গেলে কী করবেন?

ক্রেডিট কার্ড হারিয়ে গেলে প্রথমেই সেই কার্ড ব্লক করা উচিত। যদি কয়েকদিন ধরে খুঁজে না পান, তাহলেও অবিলম্বে তা সাময়িকভাবে ফ্রিজ করা উচিত। এখন প্রায় সব ব্যাঙ্কই অনলাইনে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে এই সুবিধা দেয়।

হারিয়ে যাওয়া কার্ডে লেনদেন হলে কী হবে?

সবসময় ক্রেডিট কার্ডে লেনদেনের জন্য যে গ্রাহকই দায়বদ্ধ থাকে, তা নয়। গ্রাহক যদি ব্যাঙ্কে ক্রেডিট কার্ড হারিয়ে যাওয়ার খবর দেন এবং কার্ড ব্লক করতে বলেন, তারপর ব্যাঙ্কেরই দায়বদ্ধতা থাকে ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে। যদি কার্ড ব্লক করার আগেই কোনও লেনদেন হয়, তাহলে সেক্ষেত্রে আরবিআই-র নিয়ম ও ব্যাঙ্কের কাস্টমার প্রোটেকশন পলিসি কার্যকর হয়।

কী বলে আরবিআই-র নিয়ম?

রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন অনুযায়ী, ব্যাঙ্কের কোনও ভুল, গাফিলতি বা খামতির জন্য যদি ক্রেডিট কার্ডে লেনদেন হয়, তবে সেক্ষেত্রে গ্রাহক দায়বদ্ধ থাকে না। যদি কোনও থার্ড পার্টি অর্থাৎ গ্রাহক বা ব্যাঙ্ক লেনদেন না করে বা দুই পক্ষের কারোরও ভুল না থাকে, সেক্ষেত্রেও গ্রাহককে লেনদেনের জন্য দায়বদ্ধ বলে ধরা হয় না। তবে এই সুরক্ষা পাওয়ার জন্য গ্রাহককে হারিয়ে যাওয়া ক্রেডিট কার্ডে ট্রানজাকশনের তিনদিনের মধ্যে ব্যাঙ্ক-কে অবগত করতে হয়।

কার্ড হারিয়ে যাওয়ার পর নয়, লেনদেনের মেসেজ পাওয়ার তিনদিনের মধ্যে ব্যাঙ্ক-কে এই তথ্য জানাতে হয়। যদি কেউ লেনদেন হওয়ার চার থেকে সাতদিনের মধ্যে ব্যাঙ্কে খবর দেন, তাহলে একটি নির্ধারিত সীমা অবধি দায়বদ্ধতা থাকবে গ্রাহকের।

Loading...
Unable to load recommendations.
Follow Us