Indian Railways Boarding Station Change Rules: হাওড়া থেকে উঠতে পারছেন না, বর্ধমান থেকে ট্রেনে উঠবেন কী করে? জেনে নিন রেলের নতুন সিস্টেম

How to change boarding station IRCTC: ভারতীয় রেলওয়ে সম্প্রতি তাদের টিকিট ও বোর্ডিং স্টেশনের নিয়মে পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগেও বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ কোন স্টেশন থেকে উঠবেন, তা পরিবর্তন করা যাবে। 

Indian Railways Boarding Station Change Rules: হাওড়া থেকে উঠতে পারছেন না, বর্ধমান থেকে ট্রেনে উঠবেন কী করে? জেনে নিন রেলের নতুন সিস্টেম
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Apr 02, 2026 | 6:08 PM

নয়া দিল্লি: রেল যাত্রীদের জন্য সুখবর। এবার আপনি যাত্রার আধ ঘণ্টা আগেও নিজের বোর্ডিং স্টেশন বদল করতে পারবেন। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। কীভাবে এই ফিচার ব্যবহার করবেন, গোটা প্রক্রিয়া জেনে নিন-

ভারতীয় রেলওয়ে সম্প্রতি তাদের টিকিট ও বোর্ডিং স্টেশনের নিয়মে পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগেও বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ কোন স্টেশন থেকে উঠবেন, তা পরিবর্তন করা যাবে।

মূলত যে শহরগুলিতে একাধিক স্টেশন রয়েছে, সেখানে যাত্রীরা যে কোনও একটি স্টেশন বেছে নিতে পারবেন। এতে শেষ মুহূর্তে প্ল্যান পরিবর্তন হলেও যাত্রীদের ট্রেন ধরতে অসুবিধা হবে না। কিংবা কোনও কারণে যদি আসল স্টেশন থেকে ট্রেনে উঠতে না পারেন, তাহলে সুবিধাজনক অন্য কোনও স্টেশন থেকে উঠতে পারবেন।

কারা বোর্ডিং স্টেশন বদল করতে পারবেন?

নতুন নিয়মে যাত্রীদের যাদের কাছে কনফার্ম টিকিট রয়েছে বা আরএসি টিকিট রয়েছে, তারা বোর্ডিং পয়েন্ট বদলাতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, একবারই বোর্ডিং পয়েন্ট বদলানো যাবে। দ্বিতীয় চার্ট তৈরির আগে বোর্ডিং পয়েন্ট বদলানোর আবেদন করতে হবে।

কীভাবে অনলাইনে বোর্ডিং পয়েন্ট বদলাবেন?

  • প্রথমে আইআরসিটিসি-র ওয়েবসাইটে গিয়ে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
  • এরপর মাই অ্যাকাউন্টে (MY ACCOUNT) ক্লিক করতে হবে।
  • সেখানে মাই ট্রানজাকশন (My Transactions) অপশনে ক্লিক করুন।
  • এবার বুকড টিকিট হিস্ট্রি-তে ক্লিক করুন।
  • এবার কোন টিকিটে পরিবর্তন করতে চান, সেটা সিলেক্ট করুন। এরপরে চেঞ্জ বোর্ডিং পয়েন্ট বাটন সিলেক্ট করুন।
  • এখানে একটি পপ-আপ উইন্ডো আসবে, যেখানে একাধিক স্টেশনের অপশন দেওয়া থাকবে। এর মধ্যে থেকে নিজের পছন্দের স্টেশন বেছে নিন। সঙ্গে সঙ্গেই তা কনফার্ম হয়ে যাবে।

এছাড়া কাউন্টার থেকেও বোর্ডিং স্টেশন বদলাতে পারেন।  এর জন্য প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম কাউন্টারে যেতে হবে। সেখানে টিকিট ও বৈধ পরিচয়পত্র দেখিয়ে বোর্ডিং পয়েন্ট বদলানের আবেদন করতে হবে।

 

Follow Us