Rail Helpline Number: চলন্ত ট্রেনে হঠাৎ অসুস্থবোধ করছেন? এই নম্বরে ফোন করলেই সাহায্য পাবেন

Indian Railways: ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষার জন্য বিভিন্ন হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এরমধ্যে অন্য়তম হল ১৮২। যদি কোনও যাত্রীর ট্রেনে সফর করার সময় ব্যাগ বা অন্য় কোনও সামগ্রী চুরি হয় বা পকেটমারি হয়ে যায়, তবে তিনি সঙ্গে সঙ্গে এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই রেলের তরফে সহায়তা করা হবে। 

Rail Helpline Number: চলন্ত ট্রেনে হঠাৎ অসুস্থবোধ করছেন? এই নম্বরে ফোন করলেই সাহায্য পাবেন
ফাইল চিত্রImage Credit source: Twitter

|

Jan 07, 2024 | 6:00 AM

নয়া দিল্লি: বিমানে যাতায়াত সবার পক্ষে সম্ভব নয়। দূরে কোথাও ঘুরতে গেলে অধিকাংশ মানুষেরই ভরসা রেল। দূরপাল্লার ট্রেনে প্রতিদিন লাখো যাত্রী যাতায়াত করেন। ট্রেনে যাত্রীদের নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল। বর্তমানে ট্রেনের কামরায় মোতায়েন থাকে জিআরপি (GRP) ও আরপিএফ (RPF)। পাশাপাশি যাত্রীদের অভিযোগ পেলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্যও যাবতীয় প্রস্তুতি থাকে। অনেক সময়ই ট্রেনে যাতায়াতের সময় আমাদের নজরে আসে কয়েকটি নম্বর। এরমধ্যে একটি নম্বর হল ১৮২। এই নম্বর ডায়াল করলে কী হবে জানেন?

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষার জন্য বিভিন্ন হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এরমধ্যে অন্য়তম হল ১৮২। যদি কোনও যাত্রীর ট্রেনে সফর করার সময় ব্যাগ বা অন্য় কোনও সামগ্রী চুরি হয় বা পকেটমারি হয়ে যায়, তবে তিনি সঙ্গে সঙ্গে এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই রেলের তরফে সহায়তা করা হবে। 

চলন্ত ট্রেন বা স্টেশন চত্বরে যদি কোনও যাত্রী হেনস্থার শিকার হন, তাহলেও এই টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে রেলের তরফে।

ট্রেনে যদি কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে ১৩৮ নম্বরে ডায়াল করতে হবে। সঙ্গে সঙ্গে রেলের তরফে সহায়তার ব্যবস্থা করা হবে। যাত্রীর শারীরিক অবস্থা বেগতিক বুঝলে, পরবর্তী স্টেশন থেকেই চিকিৎসক উঠবেন ট্রেনে এবং চিকিৎসার ব্যবস্থা করবেন।

১৩৮ নম্বরে ফোন করে আপনি ট্রেনের খাবার, পরিচ্ছন্নতা, কামরার সাফাই নিয়েও অভিযোগ জানাতে পারেন।

Follow Us