Indian Railways High Speed Train: ঘণ্টায় ২২০ কিমি স্পিডে ছুটবে ট্রেন, ২ ঘণ্টায় কত দূর পৌঁছবেন জানেন

Indian Railways: এই ট্রেনগুলি ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে ছুটবে। বর্তমানে বন্দে ভারতই রেলের সবথেকে দ্রুতগামী ট্রেন। ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ছোটে এই সেমি-হাই স্পিড ট্রেন। তাকে টেক্কা দিতেই এবার ঘণ্টায় ২২০ কিমির স্পিডের ট্রেন তৈরি করছে রেল মন্ত্রক। 

Indian Railways High Speed Train: ঘণ্টায় ২২০ কিমি স্পিডে ছুটবে ট্রেন, ২ ঘণ্টায় কত দূর পৌঁছবেন জানেন
প্রতীকী চিত্র।Image Credit source: Freepik

|

Apr 12, 2026 | 12:04 PM

নয়া দিল্লি: উদ্বোধনের পর থেকেই সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশের একাধিক রুটে ছুটছে বন্দে ভারত। মোট ৮১ জোড়া বন্দে ভারত চলে দেশে। যাত্রীদের মধ্যে এই সেমি-হাইস্পিড ট্রেনের চাহিদা বিপুল। সম্প্রতি চালু হয়েছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসও। এবার আরও বড় পরিকল্পনা ভারতীয় রেলওয়ের (Indian Railways)। এক বিরাট কর্মযজ্ঞ শুরু করতে চলেছে।

বন্দে ভারতের সাফল্য দেখেই ভারতীয় রেল মন্ত্রক নতুন দুটি ট্রেন তৈরির পরিকল্পনা করেছে। এই ট্রেনগুলি ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে ছুটবে। বর্তমানে বন্দে ভারতই রেলের সবথেকে দ্রুতগামী ট্রেন। ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ছোটে এই সেমি-হাই স্পিড ট্রেন। তাকে টেক্কা দিতেই এবার ঘণ্টায় ২২০ কিমির স্পিডের ট্রেন তৈরি করছে রেল মন্ত্রক। 

ইতিমধ্যেই চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, যারা রেলের কামরা ও ইঞ্জিনগুলি তৈরি করে, তাদের চিঠি দিয়েছে রেল মন্ত্রক। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, রেলওয়ে বোর্ড দুটি ট্রেন তৈরি করার অর্ডার দিয়েছে। ১৬ কামরার হবে এই ট্রেন। স্টিলের কাঠামো হবে ট্রেনের। এলএইচবি কোচ (LHB Coach) তৈরি করা হবে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ২২০ কিলোমিটার হলেও, সর্বাধিক অপারেটিং স্পিড অর্থাৎ যে গতিতে ট্রেন চলবে, তা ঘণ্টায় ২০০ কিলোমিটার ধার্য করা হয়েছে। আগামী ২০২৭-২৮ সালের মধ্যে এই ট্রেন তৈরি হয়ে যাবে।

এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিকে দুটি হাই স্পিড ট্রেন তৈরির বরাত দেওয়া হয়েছিল। এক একটি ট্রেনে ৮টি করে কামরা থাকবে, প্রতিটি ট্রেন প্রস্তুত করতে খরচ ধার্য করা হয়েছিল ২৭.৮৬ কোটি টাকা। মোট ৮৬৬.৮৭ কোটি টাকার বরাত দেওয়া হয়েছিল। বর্তমানে এই ট্রেনগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, কপুরথালার রেল কোচ ফ্য়াক্টরি ও রায়বরেলির মর্ডান কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে।

Follow Us