Lost Luggage in Train: ঘুরতে গিয়ে ট্রেনে লাগেজ খোয়া গিয়েছে? ফেরত পাওয়ার সহজ উপায় জেনে নিন…

Indian Railways: ট্রেনে (Train) যদি কেউ লাগেজ ফেলে আসেন, তাহলে কীভাবে উদ্ধার করবেন? নিশ্চয়ই ট্রেনের পিছনে ছুটবেন না। হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধারেরও উপায় আছে। এর জন্য কোথাও যেতে হবে না। ডিজিটাল পদ্ধতিতেই আপনি আবেদন করতে পারেন।

Lost Luggage in Train: ঘুরতে গিয়ে ট্রেনে লাগেজ খোয়া গিয়েছে? ফেরত পাওয়ার সহজ উপায় জেনে নিন...
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

|

Apr 26, 2026 | 7:39 PM

নয়া দিল্লি:  স্টেশন এসে গিয়েছে, খেয়াল করেননি। তাড়াহুড়োয় ট্রেন থেকে নামতে গিয়ে লাগেজ ফেলে এলেন! অবাক লাগলেও, এমন কাণ্ড কিন্তু অনেকেই করেছেন। ট্রেনে (Train) যদি কেউ লাগেজ ফেলে আসেন, তাহলে কীভাবে উদ্ধার করবেন? নিশ্চয়ই ট্রেনের পিছনে ছুটবেন না। হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধারেরও উপায় আছে। এর জন্য কোথাও যেতে হবে না। ডিজিটাল পদ্ধতিতেই আপনি আবেদন করতে পারেন। ভারতীয় রেলওয়ে (Indian Railways) এই সুবিধাও আছে।

যদি আপনি ট্রেনে কোনও জিনিস ফেলে আসেন, তাহলে রেল মদদ (Rail Madad) অ্যাপ দিয়ে আপনি অভিযোগ দায়ের করতে পারেন। সঙ্গে সঙ্গেই রেলের কর্তারা আপনার সঙ্গে যোগাযোগ করে সাহায্য করবে। আপনার অভিযোগ নিষ্পত্তি হয়েছে কি না, তার লাইভ আপডেটও দেখতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। অ্যান্ড্রয়েড (Android) ও আইওএস (ios)- দুই ধরনের ডিভাইসেই এই অ্যাপ ব্যবহার করা যায়।

কীভাবে নিজের ব্যাগপত্র খুঁজে পাবেন?

  • প্রথমে রেল মদদ (Rail Madad) অ্যাপটি ডাউনলোড করুন।
  • এই অ্যাপ খুলে প্রথমে ট্রেনের পিএনআর (PNR)  নম্বরটি দিন।
  • আপনার যে জিনিসটি হারিয়ে গিয়েছে বা ফেলে এসেছেন, তা উল্লেখ করুন। তার বিস্তারিত বর্ণনা অর্থাৎ ব্যাগের রঙ, আকার উল্লেখ করুন।
  • কোন কোচে আপনি ছিলেন, সিট নম্বর কত- তা উল্লেখ করুন।
  • এবার অভিযোগ সাবমিট করুন।
  • আপনাকে একটি আইডি দেওয়া হবে। এই আইডি দিয়ে আপনি স্টেটাস চেক করতে পারবেন।

এছাড়া ভারতীয় রেলওয়ের ওয়েবসাইট দিয়েও অভিযোগ জানানো যায়। এর জন্য railmadad.indianrailways.gov.in ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এরপর সেখানে গিয়ে সমস্ত তথ্য সহ অভিযোগ দায়ের করুন। যত দ্রুত অভিযোগ জানাবেন, তত দ্রুত আপনার অভিযোগ নিষ্পত্তি করা হবে। ২৪ ঘণ্টাই এই অ্যাপে অভিযোগ জানাতে পারেন।

লাগেজ হারানোর অভিযোগ ছাড়াও ট্রেনের পরিচ্ছন্নতা, ট্রেন লেট বা  অন্য কোনও সমস্যা নিয়েও অভিযোগ জানানো যায়।

Follow Us