AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Ticket Rules: ট্রেন মিস করলে ওই টিকিটে অন্য ট্রেনে উঠতে পারেন? কী বলছে রেলের নিয়ম

Indian Railways: দূরপাল্লার ট্রেন ধরার জন্য যাত্রীদের অন্তত ৩০ মিনিট আগে পৌঁছতে বলা হয়। তবে যদি কোনও কারণে যদি দেরি হয়ে যায়, তাহলে শেষ মুহূর্তে ছোটাছুটি করেও ট্রেন ধরা যায় না। এমন যদি হয়, তাহলে কী করবেন? মিস করা ট্রেনের টিকিট দিয়ে কি অন্য ট্রেনে ওঠা যায়?

Train Ticket Rules: ট্রেন মিস করলে ওই টিকিটে অন্য ট্রেনে উঠতে পারেন? কী বলছে রেলের নিয়ম
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: Apr 25, 2026 | 1:56 PM
Share

নয়া দিল্লি: ফ্লাইট ধরার জন্য যেমন ২ ঘণ্টা আগেই বিমানবন্দরে পৌঁছে যেতে হয়, ট্রেন ধরার ক্ষেত্রে এমনটা নয়। দূরপাল্লার ট্রেন ধরার জন্য যাত্রীদের অন্তত ৩০ মিনিট আগে পৌঁছতে বলা হয়। তবে যদি কোনও কারণে যদি দেরি হয়ে যায়, তাহলে শেষ মুহূর্তে ছোটাছুটি করেও ট্রেন ধরা যায় না। এমন যদি হয়, তাহলে কী করবেন? মিস করা ট্রেনের টিকিট দিয়ে কি অন্য ট্রেনে ওঠা যায়?

কী বলছে রেলের নিয়ম?

যদি আপনার কাছে রিজার্ভ টিকিট থাকে এবং আপনি ট্রেন মিস করেন, তাহলে ওই টিকিট দিয়ে আপনি অন্য কোনও ট্রেনে উঠতে পারবেন না। যে ট্রেনে আপনার টিকিট কাটা, সেই ট্রেনেই একমাত্র সফর করতে পারেন। ওই টিকিটে অন্য ট্রেনে উঠলে, আপনাকে বিনা টিকিটের যাত্রী হিসাবেই গণ্য করা হবে এবং টিটিই জরিমানা, এমনকী ট্রেন থেকে নামিয়েও দেওয়া হতে পারে।

জেনারেল টিকিটে ছাড়- 

রিজার্ভেশন টিকিট নিয়ে অন্য ট্রেনে ওঠা না গেলেও, জেনারেল টিকিটের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। আন-রিজার্ভড বা জেনারেল টিকিট কয়েক ঘণ্টার জন্য বৈধ থাকে। এই টিকিট দিয়ে অন্য ট্রেনের জেনারেল কামরায় সফর করা যায়। কিছু কিছু সুপারফাস্ট বা এক্সপ্রেস ট্রেনের টিকিট দিয়েও একই শ্রেণির অন্য ট্রেন বা পরবর্তী ট্রেনে ভ্রমণ করা যায়। কিন্তু যাত্রার রুট পরিবর্তন করা যায় না।

ট্রেন মিস করলে কী করবেন?

যদি ট্রেন মিস করেন, তাহলে স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে টিডিআর আবেদন করতে পারেন। ৭২ ঘণ্টার মধ্যে টাকা ফেরত পাওয়া যায়।

Follow Us
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু
এখনও নেতাজির স্মৃতি জড়িয়ে আছে নোয়াপাড়ায়, কার দখলে যাবে আসন
এখনও নেতাজির স্মৃতি জড়িয়ে আছে নোয়াপাড়ায়, কার দখলে যাবে আসন