Indian Rupee Fall : সর্বকালীন রেকর্ড! আরও পড়ল টাকার দাম

Indian Rupee Fall : সোমবার বাজার খুলতেই দেখা গেল মার্কিন ডলারের ভিত্তিতে ভারতীয় মুদ্রার দাম হয়েছে ৯২.৩৩ টাকা। অর্থাৎ ভারতীয় মুদ্রায় এক ডলার হয়েছে ৯২.৩৩ টাকা। হিসেব বলছে গত সপ্তাহের থেকে ০.৬ শতাংশ কমেছে টাকার দাম। গত সপ্তাহে মার্কিন ডলারের ভিত্তিতে ভারতীয় মুদ্রার দাম ছিল ৯২.৩০ টাকা।

Indian Rupee Fall : সর্বকালীন রেকর্ড! আরও পড়ল টাকার দাম
টাকার দামে পতনImage Credit source: x

Mar 09, 2026 | 11:47 AM

নয়াদিল্লি : মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে শেয়ার বাজার ধসে গিয়েছে। সোমবারের বাজার খুলতেই মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। বিশ্ববাজারে তেলের দাম বাড়তেই সেনসেক্স-নিফটির পতন হয়েছে অনেকটা। এবার টাকার দামেও বড় পতন। যা এখনও পর্যন্ত রেকর্ড বলা যেতে পারে। তেলের দাম বাড়ার কারণে ডলার বেশি খরচ হয়। আর ডলার বেশি খরচ হলেই ডলারের চাহিদাও বৃদ্ধি পায়। ফলস্বরূপ টাকার দামও হু হু করে পড়তে শুরু করে। সোমবারও সেই ছবিটাই দেখা গেল।

সোমবার বাজার খুলতেই দেখা গেল মার্কিন ডলারের ভিত্তিতে ভারতীয় মুদ্রার দাম হয়েছে ৯২.৩৩ টাকা। অর্থাৎ ভারতীয় মুদ্রায় এক ডলার হয়েছে ৯২.৩৩ টাকা। হিসেব বলছে গত সপ্তাহের থেকে ০.৬ শতাংশ কমেছে টাকার দাম। গত সপ্তাহে মার্কিন ডলারের ভিত্তিতে ভারতীয় মুদ্রার দাম ছিল ৯২.৩০ টাকা। এর আগে, ৪ মার্চ মার্কিন ডলারের সাপেক্ষে প্রায় ০.৭ টাকা বেড়েছিল। সেক্ষেত্রে, ভারতীয় মুদ্রার দাম হয় ৯২.১৭ টাকা। সোমবার টাকার দাম আরও পড়ল। ভারতীয় মুদ্রার পতনে সর্বকালীন রেকর্ড বলা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে অর্থমন্ত্রক ও রিজ়ার্ভ ব্যাঙ্ক।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের সংঘাত দশম দিনে পড়ল। বিশ্ববাজারে এদিন অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৩০ শতাংশ। এই মুহূর্তে তেলের দাম ব্যারেল প্রতি ১১৭ মার্কিন ডলার। তেলের দাম বাড়তেই বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ২ হাজার ৩০০ পয়েন্টেরও বেশি সূচক কমে সেনসেক্স নেমে গিয়েছে ৭৭ পয়েন্টের নীচে। নিফটি-৫০রও সূচক ২.৯ শতাংশ পড়েছে। সেখানে সূচক নেমে এসেছে ২৩ হাজার ৭৪৩ পয়েন্টের নীচে।

 

Follow Us