Caller Id: ১ নভেম্বর থেকে ফোন এলেই দেখাতে হবে নাম, গ্রাহকদের উপরে কী প্রভাব পড়বে?

Telecom Rules: কল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ডেটাবেস থেকে নামটি মুছে ফেলা হবে। অর্থাৎ টেলিকম অপারেটররা আলাদাভাবে কলারদের নাম স্টোর করতে পারবে না। প্রত্যেক মোবাইল ব্যবহারকারীর নিরাপত্তার জন্য এই নিয়মটি অনুসরণ করা হবে।

Caller Id: ১ নভেম্বর থেকে ফোন এলেই দেখাতে হবে নাম, গ্রাহকদের উপরে কী প্রভাব পড়বে?
প্রতীকী চিত্র।Image Credit source: Pexels

|

Oct 15, 2026 | 5:23 PM

নয়া দিল্লি: ভুয়ো ফোনে প্রতিদিন বহু মানুষ কোটি কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন। প্রতারণার ভয়ে অনেকেই সেই কারণে অপরিচিত নম্বর থেকে ফোন আসলে, তা ধরেন না। এই ঝামেলা একেবারে দূর করতেই এবার বড় পদক্ষোপ কেন্দ্রীয় সরকারের। আগামী ১ নভেম্বর থেকে ফোন কল সংক্রান্ত নতুন নিয়ম চালু হচ্ছে। সাধারণ মানুষের উপর ঠিক কী প্রভাব পড়বে, জেনে নিন-

নতুন সিদ্ধান্ত কী? 

সরকার অবাঞ্ছিত স্প্যাম কল থেকে মুক্তি দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে। টেলিকম বিভাগ দেশের সমস্ত টেলিকম কোম্পানিকে ১ নভেম্বর থেকে কলিং নেম প্রেজেন্টেশন (CNAP) পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছে। এই পরিষেবাটি হবে ভারতের নিজস্ব সরকারিভাবে যাচাই করা কলার শনাক্তকরণ ব্যবস্থা।

এই পরিষেবার অধীনে যখন আপনার কাছে কল আসবে, তখন আপনি কলারের নম্বর এবং তার পুরো নাম দেখতে পাবেন। এই পরিষেবাটি সমস্ত ৪জি এবং ৫জি মোবাইল নেটওয়ার্কে সক্রিয় থাকবে। এই পরিষেবাটি চালু করার জন্য আলাদা কোনও সেটিংস চালু করতে হবে না। আপনার মোবাইল ফোনে অটোমেটিক চালু হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার পরবর্তী সময়ে ২জি এবং ৩জি ফোনে কীভাবে এই পরিষেবাটি চালু করা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করবে।

কী সুবিধা হবে এই পরিষেবায়?

এই পরিষেবাটি চালু হলে, কল করার সময় সিম কার্ডে রেজিস্টার্ড নামটি সঙ্গে সঙ্গে স্ক্রিনে ফুটে উঠবে। এছাড়াও, কল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ডেটাবেস থেকে নামটি মুছে ফেলা হবে। অর্থাৎ টেলিকম অপারেটররা আলাদাভাবে কলারদের নাম স্টোর করতে পারবে না। প্রত্যেক মোবাইল ব্যবহারকারীর নিরাপত্তার জন্য এই নিয়মটি অনুসরণ করা হবে।

যখন কোনও আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল কল আসবে, তখন মোবাইল স্ক্রিনে এটিকে  আন্তর্জাতিক কল হিসেবেই দেখানো হবে। যদি মোবাইল নম্বরটি কোনও কোম্পানি বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তবে সেই হিসাবেই যে কোনও একটি অপশন বেছে নিতে হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us